এখন অনেকেই সান্দাকফু যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন। তা ট্রেক করেই হোক বা গাড়ি করেই হোক। আর সান্দাকফু ট্যুরের শুরুতেই যে বাধাটার সম্মুখীন হতে হয় আমাদের সেটা হলো থাকার খোঁজ মেলা। থাকার জায়গার খোঁজ মিললেও মিলে না বুকিং নাম্বার, গাড়ীর খোঁজ নয়ত গাইডের খোঁজ। আর তাই আজ এই পোস্টে থাকবে তেমন কিছু হোটেলের খোঁজ নাম্বারসহ, গাইডের নাম্বার, গাড়ীর ড্রাইভারের নাম্বার প্রভৃতি। আশা করি অনেকেরই সুবিধে হবে এতে।
সান্দাকফু সার্কিটের দরকারি কিছু ফোন নাম্বার
মানেভঞ্জন
- Hotel Exotica (মাস্টারজির হোটেল) – (+91) 9733044512
- হোটেল প্রধান – (+91) 9378432467
টংলু
রাজু হোম স্টে (Homestay) – (+91)9547670143
টুমলিং
সিদ্ধার্থ লজ – +(977)9745160804, +(91)95933 20408
কালিপোখড়ি
- হিমাচুলি লজ – (+91)9434357443
- পান্ডিম লজ – (+91)8617451774
সান্দাকফু
- শেরপা চ্যালে – (+91)9547280998
- Hotel Sunrise – (+91)9741450002, +(91)9679256795
- Namo Buddha Hotel – (+91)8116842745
আল
পিঙ্কি দিদির হোম স্টে (Homestay) – +(91)81598 80594, +(91)9734617586, +(91)96352 24131
শ্রীখোলা
গোপার্মা লজ – +(91)9733261799
টংলু, গৈরিবাস, সান্দাকফু, ফালুট, শ্রীখোলা – এই পাঁচ জায়গায় GTA Trekkers hut আছে। কলকাতার সল্ট লেকের GTA Office থেকে বুক করতে হয়। বুক করার আগে নির্দিষ্ট দিন ফাঁকা আছে কিনা জানতে শুভঙ্কর পালকে (+919903174047) ফোন করে জেন নিতে পারেন। মনে রাখবেন, বুকিং শুরু হয় ২ মাস আগে থেকে। GTA Office শনি ও রবিবার বন্ধ ।
গাড়ীর খোঁজ
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মানেভঞ্জন অবধি চারজন গাড়িতে গেলে কৃষ্ণাকে (+917074879585) ফোন করতে পারেন, বাঙালী ভদ্রলোক।
মানেভাঞ্জন থেকে যারা গাড়িতে সান্দাকফু যেতে চাচ্ছেন, তাদের জন্যে গাড়ীর ভাড়ার তালিকা এখানে দেখে নিন।

গাইড
গাইড কাম পোর্টার হিসেবে প্রেম দর্জি (+919593352874) এর সাথে কথা বলতে পারেন। বাচ্ছা ছেলে, কিন্তু খুবই ভালো। আপনার জন্য হাসিমুখে সবসময় থাকবে।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।