ত্রিপুরা
ভারতের ত্রিপুরা (Tripura) রাজ্যের রাজধানী আগরতলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের খুব কাছে। বাংলাদেশের সাথে অনেক কিছুতেই বেশ…
Explore
পর্বত, উপত্যকা আর শহর — প্রতিটি স্থানের বিস্তারিত গাইড।
Travel notes
ভিসা, মৌসুম, যাত্রাপথ আর স্থানীয় টিপস — এক জায়গায়।
ঈদের ছুটিতে বেড়ানোর পরিমাণ বেড়ে যায়। কর্মজীবন থেকে ছুটি পেয়ে একটু ক্লান্তি দূর করতেই ঘুরতে বের হওয়া। কেউ দেশের ভেতরে আবার কেউ দেশের বাইরে বেড়াতে যান। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের দিকেই বেশি মানুষ ছোটে। কম সময়ে এবং কম খরচে সহজেই ঘুরে আসা যায় এসব দেশ থেকে। যারা ভারতে ঘুরতে যান তাদের মধ্যে বেশির ভাগ মানুষ দার্জিলিং, কলকাতা, দিল্লি, আগ্রা, কাশ্মির, মানালিই যায়। তবে আমাদের সবচেয়ে কাছের ভারতে প্রকৃতির অপরূপ সুন্দর জায়গা আছে। যা আমরা অনেকেই জানি না। তেমনি একটি জায়গা হলো ত্রিপুরা।
ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে দূরবর্তী স্থান হিসেবে গণ্য করা হয়ে থাকে। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা। ছোট হলেও এটি অতীব সুন্দর একটি রাজ্য। শান্ত সরল ও মনোরম পরিবেশ। এই রাজ্যের ইতিহাস মহাভারতের সময়কাল থেকে সূচনা হয়েছে। ধারণা করা হয়ে থাকে যে, ভূমি অধিষ্ঠাত্রী দেবী ‘ত্রিপুরা সুন্দরী’র নামানুসারে এই নামটি রাখা হয়েছিল। ত্রিপুরা পূর্বে মাণিক্য রাজবংশের মহারাজাদের দ্বারা শাসিত ছিল। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এই রাজ্যটি ভারতের সঙ্গে মিলিত হয় এবং ১৯৭২ সালে ত্রিপুরা একটি রাজ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে। এই রাজ্যটি পূর্বে মিজোরাম, উত্তর-পূর্ব দিকে আসাম এবং উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত।
ভ্রমণ পরিকল্পনা
পছন্দের জায়গাগুলো আলাদা তালিকায় রেখে পরবর্তী ভ্রমণ সহজে পরিকল্পনা করুন।
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
জনপ্রিয় গন্তব্য
আগামী ৬ই আগস্ট ২০২৬ হতে পর্যটকদের জন্য তাজিংডং ও বাকলাই ঝর্ণা ভ্রমন উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উন্মুক্ত করে দেওয়া হলেও এখনই মিলছে না রাত্রিযাপনের অনুমতি। অর্থাৎ দিনে দিনে ঝর্ণা দেখে ফিরতে হবে থানচি সদরে। সঙ্গে নিতে হবে উপজেলা প্রশাসন কতৃক নিবন্ধিত গাইড।