বিদেশ · দেশ

ভিয়েতনাম

৪টি দর্শনীয় স্থানের গাইড

Explore

দর্শনীয় স্থানসমূহ

পর্বত, উপত্যকা আর শহর — প্রতিটি স্থানের বিস্তারিত গাইড।

Quang Phu Cau

হ্যানয় শহর থেকে প্রায় ৩৫–৪০ কিলোমিটার দক্ষিণে, Ứng Hòa জেলার শান্ত গ্রামীণ পরিবেশে Incense Stick Village অবস্থিত, যদিও…

বা না হিলস

অবস্থান: দা নাং (Da Nang) শহর থেকে প্রায় ২৫ কিমি পশ্চিমে, ভিয়েতনামউচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪৮৭ মিটারবিশেষত্ব: ফরাসি স্থাপত্যের পাহাড়ি শহর,…

হ্যানয়

হ্যানয় (Hanoi), ভিয়েতনাম এর রাজধানী। লোকমুখে অনেকে হ্যানয়কে ‘হা-নুই’ নামে ডাকেন। যার অর্থ নদীর মধ্যে শহর। এই শহরে…

Travel notes

যাত্রা ও তথ্য

ভিসা, মৌসুম, যাত্রাপথ আর স্থানীয় টিপস — এক জায়গায়।

প্রায় প্রতি বছরই ভিয়েতনামে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আর তার ফলেই দেশের বিভিন্ন প্রদেশের কোনও না কোনও অঞ্চল প্লাবিত হয়। কিন্তু তা সত্ত্বেও ভিয়েতনামীদের কাছে বৃষ্টি খুবই শুভ। তাঁরা মনে করেন বৃষ্টি মানেই দেশে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে। ভিয়েতনামি রূপকথা অনুযায়ী ড্রাগনই হল সৃষ্টির উৎস এবং তাঁরা ড্রাগনের বংশধর। মানচিত্রে ভিয়েতনামকে দেখতে অনেকটা ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। অনেকটা ড্রাগনের আকৃতি। তাই ভিয়েতনামবাসীদের বিশ্বাস একদিন তাঁরা এশিয়া মহাদেশে ড্রাগনের মতো সর্বশক্তিমান হবে।

ভিসাঃ

ভিয়েতনাম এর ট্রাভেল ভিসা পাওয়া যায় খুব সহজেই। তিন উপায়ে আপনি ভিয়েতনামের ভিসার জন্য আবেদন করতে পারেনঃ

  • আপনি চাইলে নিজে নিজেই অনলাইনে ভিয়েতনামের ভিসার জন্যে আবেদন করতে পারবেন অথবা চাইলে যেকোন ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩ থেকে ৪ কার্য দিবসের মধ্যেই ভিসা পেয়ে যাবেন।
  • সরাসরি ভিয়েতনাম এমব্যাসিতে গিয়ে আবেদন করা যাবে।
  • অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারেন অনলাইনে। এক্ষেত্রে ফর্ম পূরণ করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার দুইদিনের মধ্যে অ্যাপ্রুভাল লেটার বা অনুমোদনপত্র চলে আসবে মেইলে। ভিয়েতনাম এয়ারপোর্টে নেমে সেটি দেখালে ২৫ ডলারে মিলবে স্টিকার ভিসা।

অন এরাইভাল ভিসার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে

  • অন অ্যারাইভাল ভিসা পাওয়ার জন্য অনুমোদনপত্রের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে অবশ্যই।
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে যাবেন। স্টিকার ভিসা পাওয়ার জন্য এটি আবশ্যক।
  • ২৫ ডলার দিতে হবে স্টিকার ভিসার জন্য।

ভিয়েতনামে বৌদ্ধধর্মের প্রভাব বেশি। এছাড়া রোমান ক্যাথলিক ধর্ম, কাও দাই ধর্ম ও হোয়া হাও (বৌদ্ধধর্মের একটি ভিয়েতনামী সংস্করণ) ধর্মের অনুসারী আছেন। তাঁদের ভাবাবেগে আঘাত লাগে এমন কিছু করবেন না।

হার্বস ও মুরগির মাংস মেশানো ভিয়েতনামীদের প্রিয় খাদ্য ‘ফো’ মিস করবেন না