আদার ব্যাপারী একটি বাংলা ভাষায় তৈরি বাংলাদেশের বৃহত্তম ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট। আমাদের লক্ষ্য হলো ভ্রমণকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল তথ্য এক জায়গায় এনে আপনার ভ্রমণ পরিকল্পনাকে সহজ করে তোলা। কোথায় ঘুরতে যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের খোঁজখবর – সবকিছুই এখন হাতের মুঠোয়!
আদার ব্যাপারী এর উদ্দেশ্য
আমরা মনে করি, প্রতিটি ভ্রমণের আগে সেই স্থান সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। আমাদের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ভ্রমণ স্থান সম্পর্কে যাবতীয় তথ্য যেমন – দর্শনীয় স্থান, সেখানকার সংস্কৃতি, আবহাওয়া, খাবার এবং থাকার ব্যবস্থা ইত্যাদি একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। “আদার ব্যাপারী” থেকে তথ্য নিয়ে একজন ভ্রমণকারী সহজেই তার ভ্রমণের পরিকল্পনা সাজাতে পারবে এবং একটি বাজেট তৈরি করতে পারবে।
কাদের জন্যে আদার ব্যাপারী
“আদার ব্যাপারী” তাদের জন্য, যারা ভ্রমণ ভালোবাসেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চান এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পছন্দ করেন। আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন, তাহলে “আদার ব্যাপারী” আপনার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম।
আমাদের বিশেষত্ব
- ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট ডিজাইন।
- বাংলা ভাষায় ভ্রমণ বিষয়ক তথ্যের সমাহার।
- আপডেট করা ভ্রমণ টিপস এবং গাইডলাইন।
- ভ্রমণ বিষয়ক টি-শার্ট এবং অন্যান্য পণ্য।
যোগাযোগের ঠিকানা
৪১১, এস পি রোড, দক্ষিণ পাইকপাড়া, ঢাকা
ফোনঃ ০১৮১৮৯২১৫২৮
ই-মেইল এ যোগাযোগ করতে চাইলে ক্লিক করুন।
আদার ব্যাপারী – ভ্রমণ হোক আরও সহজ!