সাওদার্ন লাওস
সাওদার্ন লাওস এবং নর্দান লাওস – এই দুটো ভাগে বিভক্ত লাওস দেশটি। অনেকেই মনে করেন, বোলাভেন প্ল্যাটু এবং…
Explore
পর্বত, উপত্যকা আর শহর — প্রতিটি স্থানের বিস্তারিত গাইড।
সাওদার্ন লাওস এবং নর্দান লাওস – এই দুটো ভাগে বিভক্ত লাওস দেশটি। অনেকেই মনে করেন, বোলাভেন প্ল্যাটু এবং…
Travel notes
ভিসা, মৌসুম, যাত্রাপথ আর স্থানীয় টিপস — এক জায়গায়।
লাওস ( অফিসিয়ালি LAOS Peoples Democratic Republic, তবে স্থানীয়রা লাও নামেই ডাকে) দক্ষিণ পূর্ব এশিয়ার ASEAN ভুক্ত সমুদ্র বিহীন একমাত্র ভুমি পরিবেষ্টিত দেশ যার চারপাশ ঘিরে আছে থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, মিয়ানমার এবং ভিয়েতনাম। জনসংখ্যা মাত্র ৭ মিলিয়ন এবং আয়তন বাংলাদেশের চেয়েও প্রায় ১ লক্ষ বর্গ কিলোমিটার বেশি যা এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিলো এবং স্বাধীন হয় ১৯৫৩ সালে।
রাজধানীঃ ভিয়েনতিয়েন
ভাষাঃ লাও
মুদ্রাঃ কিপ (KIP)
স্থানীয় সময়ঃ জিএমটি +৭
লাওসের অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী।
লাওস একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ, যেখানে খুব কম লোক গিয়েছে। যার ট্যুরিজমের কোন বিজ্ঞাপন নেই বললেই চলে। কাজেই ব্যাঙ্কক, মালয়শিয়ার মতন ‘লাও’ কিংবা ‘লাওস’ দেশটির কথা লোকমুখে শোনা যায় খুব কম। অথচ অনেক কম বাজেটের একটি সুন্দর দেশ।
ভিয়েতনাম, কম্বোডিয়া দর্শনের পর লাওস না দেখলে ইতিহাস এর কিছু পাতা বাকী থেকে যায়। লাওস দেশটি সাওদার্ন লাওস এবং নর্দান লাওস – এই দুটো ভাগে বিভক্ত দেশটি।
লাওস এর ভিসা যে কোন ইন্টারন্যাশনাল বর্ডার থেকে অন এরাইভাল ভিসা হিসেবে পাওয়া যাবে। এছাড়াও Vientiane, Luang Prabang and Pakse এর এয়ারপোর্ট থেকে অন এরাইভাল ভিসা পাওয়া যাবে। বাংলাদেশে লাওস এর কোন এম্বাসি না থাকায় আগে থেকে ভিসা নিয়ে যেতে চাইলে ভারতের দিল্লীতে অবস্থিত লাওস এর এম্ব্যাসি থেকে ভিসা নিতে পারেন। ভিসা ফি ২৫-৪০ ডলার হতে পারে।
আপনার লাওস ভ্রমনকে সহজ করতে পারেন এমন কিছু ওয়েবসাইতের লিংক নীচে শেয়ার করা হলো যেখান থেকে আপনি আরও বিস্তারিত ভাবে লাওসের ভিসা, দর্শর্নীয় স্থান সমূহের নাম, প্যাকেজ, যাওয়ার উপায় প্রভৃতি সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন –
ভ্রমণ পরিকল্পনা
পছন্দের জায়গাগুলো আলাদা তালিকায় রেখে পরবর্তী ভ্রমণ সহজে পরিকল্পনা করুন।
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
জনপ্রিয় গন্তব্য