বাংলাদেশ · গন্তব্য

ফেনী

৭টি দর্শনীয় স্থানের গাইড

Explore

দর্শনীয় স্থানসমূহ

ছবি, গল্প আর দিকনির্দেশ — প্রতিটি স্থানের বিস্তারিত গাইড।

মুহুরী প্রজেক্ট
পোস্ট ফেনী

মুহুরী প্রজেক্ট

মুহুরী প্রজেক্ট (Muhuri Project) বা মুহুরী প্রকল্প হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প যা ফেনী জেলার সোনাগাজী উপজেলায়…

রাবার বাগান, পরশুরাম
পোস্ট ফেনী

রাবার বাগান, পরশুরাম

ফেনীর পরশুরাম এর জয়ন্তীনগর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে রাবার বাগান। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে…

শর্শদি
পোস্ট ফেনী

শর্শদি

ফেনীতে অবস্থিত ফখরুদ্দীন মুবারক শাহ এর দ্বিতীয় রাজধানী শর্শদি। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মুবারক শাহ।…

Travel notes

যাত্রা ও তথ্য

সড়ক, নৌপথ, ভাড়া আর স্থানীয় টিপস — এক জায়গায়।

ফেনী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফেনী জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৬১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৯৭ কিলোমিটার। এ জেলার পশ্চিমে নোয়াখালী জেলা, উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ, পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ, দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফেনী জেলার মোট জনসংখ্যা ১৪,৯৬,১৩৮ জন। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৭৮.৭০% মুসলিম, ২১.২৪% হিন্দু এবং ০.০৬% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী। ফেনী জেলা ৬টি উপজেলা, ৬টি থানা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৫৪০টি মৌজা, ৫৬৪টি গ্রাম ও ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

ফেনী জেলার দর্শনীয় স্থান সমূহ

কাজিরবাগ ইকো পার্ক, কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি, কৈয়ারা দীঘি, চাঁদ গাজী ভুঞার মসজিদ, চৌধুরী বাগান বাড়ী, জগন্নাথ কালী মন্দির, দাগনভূঁইয়া জমিদার বাড়ি, প্রতাপপুর জমিদার বাড়ি, ফেনী নদী, বাঁশপাড়া জমিদার বাড়ি, বিজয় সিংহ দীঘি, ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মুহুরী প্রজেক্ট, রাজাঝির দীঘি, শমসের গাজীর কেল্লা, শর্শাদী শাহী মসজিদ, শিলুয়া মন্দির, সাত মঠ, সেনেরখিল জমিদার বাড়ি ইত্যাদি।