ঘুরে এলাম উত্তর সিকিমের লেপচা গ্রাম জোংগু থেকে
এবারও গ্রীষ্মে ঝাড়খন্ড -পুরুলিয়ার বনে,পাহাড় তলিতে কুসুম-পলাশের আগুন জ্বলেছিল, মার্চ –এপ্রিলে হিমালয়ের বরফ গলা পাহাড়ি ঢাল সেজেছিল রঙবাহারি…
Browse
একই বিষয়ের সব গাইড একসাথে।
এবারও গ্রীষ্মে ঝাড়খন্ড -পুরুলিয়ার বনে,পাহাড় তলিতে কুসুম-পলাশের আগুন জ্বলেছিল, মার্চ –এপ্রিলে হিমালয়ের বরফ গলা পাহাড়ি ঢাল সেজেছিল রঙবাহারি…
স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়া – আমার ভ্রমণ কাহিনীর শেষটা ঠিক এরকমই ছিল। এই একটা ট্যুরে সবরকম অভিজ্ঞতার…
সিকিম সে তো স্বর্গের আরেক নাম। আর সেই সিকিম (Sikkim) থেকে ঘুরে আসলাম ২০১৯ সালের মার্চের ২৪ থেকে…
অনেকদিন থেকেই প্ল্যান ছিল বরফ এর উপর হাটবো, স্নোফল দেখবো নিজের চোখে। বৃষ্টির মতো গায়ের উপর পড়বে স্নো!…
প্রথমেই বলে রাখি সিকিম খুবই পরিচ্ছন রাজ্য আর নর্থ সিকিমে প্লাস্টিকের বোতল নেয়া নিষিদ্ধ। যেখানেই যাবেন, পরিচ্ছন্নতা বজায়…
সম্প্রতিকালে ভারত সরকার বাংলাদেশীদের জন্যে সিকিম ভ্রমণ করার অনুমতি পাওয়া অনেকটাই সহজ করে দিয়েছে, আগে যেটা খুব একটা…
হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠ বারবার মনে পড়ে যাচ্ছিল- “পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হবো…
About
নর্থ সিকিম ভ্রমণপিপাসু মানুষের কাছে নতুন কিছু নয়। লাচেন, লাচুং, ইয়ুমথাং, জিরো পয়েন্ট, গুরুদোংমার যাননি অথবা নাম শোনেননি এরকম বাঙালির সংখ্যা বিরল। তবে শতকরা ৬০-৭০ সংখ্যক টুরিস্ট নর্থ সিকিম যান যাওয়ার ও ফেরার পথে গ্যাংটক এ একটি করে রাত কাটিয়ে। এর একটি কারণ নর্থ সিকিমের সাথে গ্যাংটক এর সাইটসিইং যেমন ছাঙ্গু, নাথুলাও ঘুরে নেওয়া যায়। আর একটি কারণ গ্যাংটক থেকে শেয়ার গাড়িতে এক রাত বা দুই রাতের প্যাকেজ এ অনেকটা কম খরচে নর্থ সিকিম ঘোরা যায়।
গ্যাংটক থেকে যাত্রা শুরু করলে রাস্তায় পড়ে বাটারফ্লাই ফলস, সিংহিক ভিউ পয়েন্ট, মনগান। এরপর চুংথাং ব্যারেজ থেকে লাচেন চু ও লাচুং চু র প্রায় সমান্তরাল রাস্তা বেঁকে যায়। চুংথাং হচ্ছে চেকিং পয়েন্ট। লাচুং হয়ে ইয়ুমথাং, ইয়ুমসেমডং (জিরো পয়েন্ট নামেই খ্যাত)। যাবার পথে পড়বে নাগা ঝর্ণা, তারপর পড়বে ভীম নালা ঝর্ণা। রাস্তার পাশ দিয়ে প্রবল খরস্রোতা লাচুং চু।
ইয়ুমথাং, ইয়ুমসেমডং অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর। এই পথে জিরো পয়েন্ট ইয়ুমথাং থেকে ২৬ কিমি। আরেকটা পয়েন্ট হলো কাটাও। এটাও কুড়ি কিমি মত ইয়ুমথাং থেকে।
অপর অংশ টা হলো লাচেন হয়ে গুরুদঙ্গমার লেক, আরেকটা হলো কালা পাত্থর। মাঝে চোপতা ভ্যালি ও লাচেন চু।
নর্থ সিকিমের যে প্যাকেজ আপনারা সাধারণত পাবেন সেটা হলো তিনদিন দুই রাত প্যাকেজ। এই প্যাকেজে খাওয়া থাকা। দশ জনের প্যাক নিয়ে গাড়ি যায়। মাথা পিছু এই প্যাকেজ ৩০০০-৪৫০০ রুপীর এর মধ্যে হয় টুইন শেয়ারিং বেসিসে। বাদ থাকে জিরো পয়েন্ট, কালা পত্থর, কাটাও। এগুলো যেতে গেলে দশ জনকে ৩০০০ রুপী করে স্পট পিছু অতিরিক্ত দিতে হয়।
গ্যাংটক এর বজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে নর্থ সিকিম এর উদ্দেশ্যে জিপ ছাড়ে।
ভ্রমণ পরিকল্পনা
পছন্দের জায়গাগুলো আলাদা তালিকায় রেখে পরবর্তী ভ্রমণ সহজে পরিকল্পনা করুন।
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
জনপ্রিয় গন্তব্য