ট্যাগ

Alikadam

২৪টি লেখা

Browse

এই ট্যাগের লেখা

একই বিষয়ের সব গাইড একসাথে।

তিনাম ঝর্ণা

তিনাম ঝর্ণা (Tinam Waterfall), বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত অপরুপ একটি ঝর্ণা। প্রকৃতির আরেক বিস্ময় এই…

মারায়ন তং এ ক্যাম্পিং
মিজবাহ হাবীব উল্লাহ

মারায়ন তং এ ক্যাম্পিং

বান্দরবন জেলার আলিকদম উপজেলাধীন মিরিঞ্জা রেঞ্জের সর্বোচ্চ চূড়া মারায়ন তং যার উচ্চতা ১৬৪০ ফুট। এই পাহাড়টা অন্যান্য পাহাড়ের…

পালংখিয়াং ঝর্ণা

পালংখিয়াং (Palong Khiyang) (স্থানীয় উচ্চারণে পালংখিয়ং/Palongkhyang) বান্দরবানের আলীকদম উপজেলার গহীন অরণ্যে অবস্থিত একটি বহুস্তরবিশিষ্ট বুনো ঝর্ণা। মাতামুহুরী নদীর উপনদী তৈন খালের উজানে,…

আলীকদমের গল্প-২ (মাতামুহুরী নদী, পোয়ামুহুরী ঝর্ণা, রুপমুহুরি ঝর্ণা)
Fahim Asjad

আলীকদমের গল্প-২ (মাতামুহুরী নদী, পোয়ামুহুরী ঝর্ণা, রুপমুহুরি ঝর্ণা)

আগের পোস্টে বলেছিলাম আলীকদমের দামতুয়া আর ওয়াংপা ঝর্না নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব এক কল্পনার রাজ্যে। এখানে মোবাইলের…

আলীকদমের গল্প-১ (ওয়াংপা ঝর্ণা, দামতুয়া/ডামতুয়া ঝর্ণা)
Fahim Asjad

আলীকদমের গল্প-১ (ওয়াংপা ঝর্ণা, দামতুয়া/ডামতুয়া ঝর্ণা)

গ্রুপ মেম্বারঃ ৮ জন তারিখঃ ০৩/০৮/২০১৮ অনেকদিন থেকে দূরে কোথাও ঘুরতে যাব বলে মনস্থির করলেও নানা কারনে যাওয়া…

মারায়ন তং

মারায়ন তং (Marayan Dong) বান্দরবানের আলীকদমে অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড় যার উচ্চতা প্রায় ১৬৪০ ফিট। অনেকে এই…

৩ দিন ৩,০০০ টাকা

দামতুয়া ঝর্ণা

দামতুয়া (Damtua Waterfall) ঝর্ণাটি পার্বত্য বান্দরবান জেলার আলীকদমে অবস্থিত যা অনেকের কাছে ডামতুয়া/তুক অ/লামোনই ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণার…

ডিম পাহাড়

দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় দেশের উচু সড়ক বান্দরবানের থানচি-আলীকদমের ডিম পাহাড়। প্রকৃতির অনাবিল সৌর্ন্দয আর…

আলীর গুহা

পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু‘পাহাড়ের চূঁড়ায় প্রাকৃতিক…

About

পরিচিতি

বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার দক্ষিণে আলীকদম উপজেলাটি অবস্থিত। আলীকদম উপজেলার আয়তন ৮৮৫.৭৮ বর্গ কিলোমিটার। ১৯৭৬ সালে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার কিছু এলাকা নিয়ে আলীকদম থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। এ উপজেলায় বর্তমানে ৪টি ইউনিয়ন রয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে প্রথমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়া পৌর বাস টার্মিনাল নেমে সিএনজি চালিত অটোরিক্সা যোগে লামা হয়ে আলীকদম যাওয়া যায়। এছাড়া বান্দরবান সদর থেকেও লামা অথবা থানচি হয়ে পূর্বাণী চেয়ারকোচ বা জীপগাড়ি যোগে আলীকদম যেতে পারেন।

থাকার ব্যবস্থা

আলীকদমে থাকার তেমন ভালো কোন ব্যবস্থা নেই। জেলা পরিষদের একটি ডাক বাংলো আছে যার অবস্থান বাস স্ট্যান্ড থেকে স্বল্প দূরত্বে। এছাড়া পান বাজারেও ব্যক্তি মালিকানা একটি বোর্ডিং আছে যার অবস্থান আলীকদম বাজারে। বোর্ডিং এর মান তেমন একটা ভালো না। ডাক বাংলোতে মোট ১০টি রুম আছে। ভাড়া– নীচ তলার ৫ টি প্রতিটি ৫০০ টাকা করে। দ্বিতীয় তলার ৫ টি প্রতিটি ১০০০ টাকা করে। জিয়া বোর্ডিং এ দুই বিছানার রুম ভাড়া – ৪৫০ টাকা।

জিয়া বোর্ডিং এ যোগাযোগঃ মোহাম্মদ সাদ্দাম হোসেন (০১৮২৮৯৩৩৬৩৩, ০১৮২৮৯৩৩৬৩৩, ০১৫৫৩৬০৩৯১৫)