music-eco-resort-saintmartin
music-eco-resort-saintmartin-01
music-eco-resort-saintmartin-03
হোটেল

মিউজিক ইকো রিসোর্ট

জন
Type হোটেল
Reading Time ২ মিনিটস

Stay

হোমস্টে গল্প

থাকার পরিবেশ, অভিজ্ঞতা আর যা জানা জরুরি।

মিউজিক ইকো রিসোর্ট (Music Eco Resort) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ব্যতিক্রম ধর্মী একটি রিসোর্ট। মিউজিক ইকো রিসোর্ট সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষত রেখে পরিবেশ বান্ধব তাবু এবং কন্টেইনারে রাত যাপনের সুযোগ করে দিয়েছে। এখানে নেই কোন একঘেয়ে ছাদ, ইলেকট্রিসিটি, সুইমিং পুল, পিচঢালা পথ, ফিজি ড্রিংকস, ফর্মালিনযুক্ত মাছ, ফ্রিজ। এখানে আছে সমুদ্রের ঢেউ, কেয়া আর নারিকেল পাতার মর্মর ধ্বনি। খাওয়ার জন্যে রয়েছে কচি ডাব, তাজা কাঁকড়া, চিংড়িসহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ। আছে রিসোর্টের নিজস্ব বাগানের তাজা ফল, শাক-সবজি।

কি আছে মিউজিক ইকো রিসোর্টে

যারা জ্যোৎস্না বিলাসী তাঁরা জ্যোৎস্না উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন মিউজিক ইকো রিসোর্টে। পাথরের খাঁজে বসে সমুদ্রের বুকে ভিজুুন জ্যোৎস্নায়, ভাসুন পূর্ণিমায়। দ্বীপের শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত, জোয়ার-ভাটা, চাঁদনি রাত, তারা ভরা আকাশ, ছেঁড়াদ্বীপ ভ্রমণ, সামুদ্রিক মাছের আসল স্বাদ আর কি চাই। মিউজিক ইকো রিসোর্ট এর অভ্যন্তরে রয়েছে ক্রিকেট-ব্যাডমিন্টন খেলার সুবিধা। এছাড়াও রয়েছে মাছ ধরার মত ব্যবস্থা যা সত্যিই স্বপ্নের মত।

মিউজিক ইকো রিসোর্টে রাত্রিযাপনের সবচেয়ে বড় সুবিধা হলো – দ্বীপের এ কর্ণারে বসেই আপনি দেখতে পাবেন সূর্যোদয়-সূর্যাস্ত এবং মাত্র ১০ মিনিটে পায়ে হেঁটে ছেড়া দ্বীপ ভ্রমণের সুযোগ। অবারিত ঢেউ আর উত্তাল সমুদ্রে ভয় থাকলে, গেজেটে আসক্তি থাকলে, এডভেঞ্চারাস না হলে এখানে ভালো লাগবে না। এখানে থাকার জন্যে গাছতলায় রয়েছে কন্টেইনার হাউজ, আছে পরিবেশবান্ধব তাবুতে থাকার ব্যবস্থা। এই দুই ক্যাটাগরীতে ৪ হাজার এবং ৩ হাজার টাকায় থাকা যাবে। গ্রুপ টেন্টের ভাড়া ৬ হাজার টাকা। রুম/তাবুতে ২ জন এবং গ্রুপ টেন্টে ৬-৮জন পর্যন্ত থাকা যাবে। এছাড়া দু’রাত তিনদিনের ৭টি স্ট্যান্ডার্ড মিল, বারবিকিউ, জেটি থেকে রিসোর্ট পর্যন্ত ট্রান্সপোর্টসহ কমপ্লিট হানিমুন/কাপল প্যাকেজ ১৬ হাজার ও ১৮ হাজার টাকা। মাটির চুলায় রান্না, বারবিকিউ এবং সামুদ্রিক তাজা মাছের আসল স্বাদ, গাছেতলায় বসে খাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। ডেলিশাস লাঞ্চ+ডিনার+ব্রেকফাস্ট তিনবেলা জনপ্রতি ১৫০০ টাকা। ছেড়াদ্বীপ ঘুরতে আসা পর্যটক চাইলে আগে থেকে অর্ডার করেও এখানে খেতে পারেন।

যাওয়ার উপায়

টেকনাফ থেকে সেন্টমার্টিনে নির্দিষ্ট জেটিতে জাহাজ এসে থামবে। এখান থেকে দ্বীপের শেষ প্রান্তে অর্থাৎ দক্ষিণ-পশ্চিম কর্ণারে স্পিড বোটে যাওয়া যায়। প্রায় পাঁচ কিলো। অতিথি কনফার্ম থাকলে মিউজিক ইকো রিসোর্টের লোকাল গাইড আগেই অতিথির সঙ্গে যোগাযোগ করে স্পীড বোট ঠিকঠাক করে রাখে। আপনি চাইলে এই দিন বোটে চড়ার আগে জেটি পেরিয়ে বাজার থেকে প্রয়োজনীয় কোনোকিছুর জন্য কেনাকাটা করে নিতে পারেন। তাতে বাজার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। রিসোর্টে না পৌঁছানো পর্যন্ত গাইড আপনাকে সব ধরণের সহযোগিতার জন্য দায়িত্বে থাকবে।

Rooms

রুম ও রেট

আপনার ভ্রমণের জন্য উপযোগী রুম বেছে নিন।

ফ্যামিলি টেন্ট

BDT ৩৫০০ / প্রতিরাত

  • ৪ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

গ্রুপ টেন্ট

BDT ৬০০০ / প্রতিরাত

  • ৮ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

রেগুলার/কাপল টেন্ট

BDT ৩০০০ / প্রতিরাত

  • ২ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

কন্টেইনার রুম

BDT ৪০০০ / প্রতিরাত

  • ২ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

Comfort

হোটেলের সুবিধাসমূহ

থাকার সময় যা যা পাবেন, একনজরে।

  • সকালের নাস্তা আছে
  • নিজস্ব রেস্টুরেন্ট আছে
  • ওয়াইফাই নেই
  • গাড়ি পার্কিং নেই
  • পিক এন্ড ড্রপ নেই
  • সার্বক্ষনিক বিদ্যুৎ জেনারেটর (রাত ৮টা পর্যন্ত)

More

অন্যন্য সুবিধাসমূহ

  • ক্রিকেট-ব্যাডমিন্টন খেলার সুবিধা
  • মাছ ধরার ব্যবস্থা
  • নিজস্ব বাগানের তাজা ফল, শাক-সবজি

Reach

যোগাযোগ এর ঠিকানা

বুকিং বা জিজ্ঞাসার জন্য সরাসরি যোগাযোগ করুন।

Dokkhin Diyar Matha, Saint Martin's Island

ইমেইল

Map

লোকেশন ও দিকনির্দেশ

আপনার জায়গা থেকে এখানে আসার পথ খুঁজুন।

গন্তব্য

Music Eco Resort, কক্সবাজার, বাংলাদেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন