সাজেক ভ্যালির পর্যটকদের কাছে জনপ্রিয় রিসোর্ট গুলোর মধ্যে মেঘপুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort) অন্যতম একটি রিসোর্ট। এই রিসোর্টের প্রতিটি কটেজে রয়েছে ১টি করে বড় বেড যেটায় ২-৩ জন ও এক্সট্রা ফ্লোরিং বেড দেওয়া আছে যেটায় ১-২ জন অর্থাৎ মোট ৪জন থাকতে পারেন। প্রতিটি কটেজ গ্লাস দিয়ে ঘিরে দেবার কারণে কটেজের ভিতর থেকেই রয়েছে ফুল ইনিফিনিটি ভিউ! এছাড়াওপ্রতিটি কটেজেই পূর্ব দিকে মুখ করে খোলা বারান্দা আছে যাকে আমরা The Cloud Terrace বলে থাকি যেখান থেকেও মেঘ, পাহাড় ও আকাশের Open Infinity View পাওয়া যায়।
তারাশা কটেজের চারপাশে একটি গোল বারান্দা থাকার কারণে ৩৬০ ডিগ্রী ভিউ পাওয়া যায় এবং কটেজটি একটু বড়। তাই এটার ভাড়াও বেশি।
মেঘপুঞ্জি রিসোর্টে বুকিং দেওয়ার উপায়
মেঘপুঞ্জি রিসোর্টের ওয়েবসাইটের রিজার্ভেশন সেকশনে গিয়ে তারিখ উল্লেখ করে দিলে এভেইলেবল কটেজ দেখাবে। ডিজিটাল ফর্ম ফিল-আপ ও সাবমিট করে 01815761065 এই বুকিং নাম্বারে ফোন করে ২৪ ঘন্টার মধ্যে ১০০০ টাকা/কটেজ/রাত হিসেবে বিকাশ করলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেওয়া হবে।
খাবারের ব্যবস্থা
আশেপাশেই মাত্র ৪-৫ মিনিট হাঁটা দূরত্বে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট তবে – ফুডানকি, মনটানা ও চিম্বাল এই ৩ রেস্টুরেন্টের খাবার, পরিবেশ অসাধারণ।