ঢাকা থেকে প্রতি আধা ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় যেমন, ঠিক তেমনিভাবে চাঁদপুর থেকেও নির্দিষ্ট বিরতিতে ঢাকার উদ্দেশ্যেও লঞ্চ ছেড়ে আসে। ঢাকা-চাঁদপুর রুটে একসময় ঐতিহ্যবাহী ‘বেঙ্গল ওয়াটার’ নামে লঞ্চ সার্ভিস ছিল যা এখন আর নেই। তবে এখন বেশ কয়েকটি উন্নতমানের লঞ্চ প্রতিদিন এই রুটে চলাচল করছে। এগুলির মধ্যে আব-এ-জমজম, রফ রফ, ময়ূর-১, ময়ূর-২, আল বোরাক, মেঘনা রাণী, ইমাম হাসান ইত্যাদি লঞ্চ সার্ভিসের নাম উল্লেখযোগ্য।
ঢাকার সদরঘাটের লালকুঠি ঘাট থেকে চাঁদপুরের লঞ্চ গুলো ছেড়ে থাকে। লঞ্চ গুলোতে আগে থেকে টিকিট করতে হয় না, ভিতরে ঢোকার পরপরই চোখে পড়বে টিকিট কাউন্টার। সেখান থেকে পছন্দমত শ্রেণীর টিকিট করে নেয়া যায়। সাধারণত ডেক, চেয়ার এবং কেবিন থাকে লঞ্চ গুলোতে। তবে যে টিকিটই কাটেন না কেন, পুরো লঞ্চটি ঘুরে দেখার সুযোগ রয়েছে।
ঢাকা টু চাঁদপুর লঞ্চের ভাড়া
- ডেক টিকেট – ১০০/-
- দ্বিতীয় শ্রেণী (নন এসি চেয়ার) – লঞ্চভেদে ১৩০-১৫০/-
- প্রথম শ্রেনী (এসি ইকোনোমিক চেয়ার) – লঞ্চভেদে ২২০-২৫০/-
- বিজনেস ক্লাস (এসি বিজনেস চেয়ার):- ২৭০/-
- সিঙ্গেল কেবিন (নন এসি) :- ৪০০/-
- সিঙ্গেল কেবিন (এসি) – লঞ্চভেদে ৪৫০-৫০০/-
- ডাবল কেবিন(নন এসি) – ৮০০/-
- ডাবল কেবিন (এসি) – ৯০০/-
- ভি আই পি কেবিন (সিঙ্গেল) – ১০০০/-
- ভি আই পি কেবিন (ডাবল) – ২০০০/-
ঢাকা থেকে চাঁদপুর লঞ্চের সময়সূচী
| লঞ্চের নাম | ছাড়ার সময় | মোবাইল নম্বর |
|---|---|---|
| সোনার তরী/বাঘের হাট | সকাল ৬.৪৫ মিনিট | |
| এম.ভি সোনার তরী | সকাল ৭:২০ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম.ভি মেঘনা রানী | সকাল ৮:০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি বোগদাদীয়া ৭ | সকাল ৮:৩০ মিনিট | NA |
| এম.ভি আব এ জমজম-১/এম.ভি তাকওয়া | সকাল ৯:১৫ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম.ভি মিতালী-২ | সকাল ৯:৫০ মিনিট | |
| এম.ভি স্বর্ণদ্বীপ-৮ | সকাল ১০:১৫ মিনিট | |
| এম ভি ইমাম হাসান-২ | সকাল ১১:০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি ইমাম হাসান-৫ | সকাল ১১:৪৫ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি ময়ূর -২ | দুপুর ১২:৩০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম.ভি ময়ুর-৭ | দুপুর ১:৩০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম.ভি ঈগল-২/৩ | দুপুর ২:৩০ মিনিট | |
| এম ভি রফ রফ | বিকাল ৩:৩০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এম.ভি ঈগল-৭ | বিকাল ৪:৩০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম. ভি সোনার তরী-১ | বিকাল ৫:২০ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম ভি নিউ আল বোরাক | সন্ধ্যা ৬:৪৫ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এম ভি রিপল/ সোনার তরী | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম. ভি আব এ জমজম | রাত ১১:৩০ মিনিট | ০১৭১৪২৪৮৫৮৯ |
| এম.ভি রফরফ | রাত ১২:০০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এম.ভি শম্পা/এম.ভি প্রিন্স অব রাসেল-৩ | রাত ১২:৩০ মিনিট |
চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচী
| লঞ্চের নাম | ছাড়ার সময় | মোবাইল নম্বর |
|---|---|---|
| এম ভি নিউ আল-বোরাক | সকাল ৬.০০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এম ভি দেশান্তর | সকাল ৬.৪৫ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম ভি সোনার তরী | সকাল ৭.১৫ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম ভি ঈগল-৭ | সকাল ৮.০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| ঈগল-৩ | সকাল ৯.০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি রফ রফ | সকাল ৯.৩০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এমভি-তুতুল / তাকওয়া | সকাল ১০.০০মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি বোগদাদীয়া ৮/৯ | সকাল ১০.৪০ মিনিট | ০১৭১২৭৩৭২২৭ |
| এম ভি রাসেল ৩ | সকাল ১১.০৫ মিনিট | ০১৭১২৭৩৫৩০০ |
| এম ভি রফরফ ২ | দুপুর ১২.০০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| আব-এ-জমজম | দুপুর ১.০০ মিনিট | ০১৭১৪২৪৮৫৮৯ |
| এম ভি মেঘনা রাণী | দুপুর ২.০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি সোনার তরী-২ | দুপুর ২.৪০ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| এম ভি সোনার তরী-১ | বিকাল ৩.৪০ মিনিট | ০১৭১৬৫০১০৭৭ |
| বোগদাদিয়া-৭ | বিকাল ৫.০০ মিনিট | NA |
| এমভি ইমাম হাসান-০/৫ | সন্ধ্যা ৬.০০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এমভি ইমাম হাসান -০/৫ | সন্ধ্যা ৭.০০মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি মিতালী-৪ | রাত ৯.৪০ মিনিট | ০১৮১৮০০২০২৯ |
| এম ভি ইমাম হাসান-২ | রাত ১১.১০ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি জমজম-১/তাক্ওয়া | রাত ১১.২০ মিনিট | ০১৭১৪২৪৮৫৮৯ |
| এম ভি ময়ুর-৭ | রাত ১২.১৫ মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
| এম ভি ময়ুর-২ | রাত ১২.৪৫মিনিট | ০১৭১১০০৮৭৭৭ |
আবহাওয়াগত কারনে লঞ্চের সময়সূচী পরিবর্তন হতে পারে। যাত্রা আরম্ভ করার পূর্বে লঞ্চ কতৃপক্ষের নাম্বারে ফোন করে লঞ্চ ছাড়ার সময়সূচী এবং বিস্তারিত জেনে নিন। লঞ্চের তথ্য এর ব্যাপারে আদার ব্যাপারীর নাম্বারে ফোন না দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল। আমরা লঞ্চ চলাচল অথবা লঞ্চ বুকিং এর কোন তথ্য সরবরাহ করি না।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।