borgaang-resort-rangamati
borgaang-resort-rangamati-01
borgaang-resort-cottage-rangamati-01
হোটেল

দি বরগাঙ

জন
Type হোটেল
Reading Time ২ মিনিটস

Stay

হোমস্টে গল্প

থাকার পরিবেশ, অভিজ্ঞতা আর যা জানা জরুরি।

দি বরগাঙ রিসোর্টটি (The Borgaang Resort) রাঙ্গামাটির কাপ্তাই লেকের পাশেই অবস্থিত। প্রকৃতির একান্ত সান্নিধ্যে ২-১ কাটানোর জন্যে এর থেকে ভালো অপশন খুব কমই আছে। এখানে এখনও বিদ্যুৎ পৌছায় নি। সোলার এনার্জি দিয়ে সব সময় লাইট পাবেন তবে বিকেল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জেনারেটর চালু থাকে। এই সময়ে ফোন চার্জসহ সব দরকারি কাজ সেরে নিতে হবে।

বরগাং এর পাশেই Berannye Lake Shore Cafe, যেখানে কায়াকিং করা যায়। চাইলে সিএনজি নিয়ে যেতে পারেন বেরাইন্ন্যেতে। রিজার্ভে ৫০ টাকা খরচ হয়। দুজনের কায়াকিং বোট ঘন্টায় ৩০০ টাকা আর ৩ জনের বোট ৪০০ টাকা ঘন্টা। বেরাইন্ন্যে এর হেমক এ বসে ক্লান্ত শরীরকে কিছুক্ষন বিশ্রাম দিতে ভুলবেন না!

দি বরগাঙ রিসোর্ট, রাঙ্গামাটি
বরগাঙ রিসোর্টের নাস্তার মেনু

বরগাঙ রিসোর্টে খাবারের অর্ডার আগে থেকেই দিয়ে রাখতে হয়। অর্ডার অনুযায়ী রান্না হয়, কম ও না বেশিও না। কারন খাবার সংরক্ষনের কোনো উপায় নেই আর শহর থেকে দূরে হওয়ায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে এ কারনেই আপনি ফ্রেস খাবারের নিশ্চয়তা পাবেন।

বাশ ও কলাপাতার মধ্যে মাছ কিংবা মুরগি রান্না এখানকার স্পেসালিটি। এছাড়া ডাল, বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায়। ডিমের একটা আইটেম আছে ডিম হেবাং নামে। ডিম কলাপাতার মধ্যে রান্না করে। তিনজনের জন্যে দাম ১৫০ টাকা।

দি বরগাঙ রিসোর্ট, রাঙ্গামাটি
বরগাঙ রিসোর্টের খাবার তালিকা

যাওয়ার উপায়

সায়দাবাদ থেকে রাতের বাসে চেপে বসলে সকাল নাগাদ কাপ্তাই নতুন বাজার নামিয়ে দিবে। সৌদিয়া বাস ছাড়ে রাত ১১:১৫ টায়। ভাড়া ৫৫০ টাকা। এরপর রিজার্ভ সিএনজি নিয়ে বরগাং চলে যেতে হবে। বলতে হবে বড়দাম বাজার, ভাড়া ফিক্সড ৩০০ টাকা। ভ্রমন পথে একপাশে লেক আর আরেক পাশে পাহাড় দেখতে দেখতে বুঝতেই পারবেন না ৩০ মিনিটে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়ে ফেলেছেন।

Rooms

রুম ও রেট

আপনার ভ্রমণের জন্য উপযোগী রুম বেছে নিন।

সিঙ্গেল রুম কটেজ (সেপারেটেড)

সিঙ্গেল রুম কটেজ (সেপারেটেড)

BDT ২০০০ / প্রতিরাত

প্রতি রুমেই এটাচড লেকভিউ বাথরুম এবং বারান্দা আছে।

  • ২ জন
  • না
  • এট্যাচড
বুক করুন
সিঙ্গেল রুম কটেজ (পার্টিশন)

সিঙ্গেল রুম কটেজ (পার্টিশন)

BDT ১৫০০ / প্রতিরাত

প্রতি রুমেই এটাচড লেকভিউ বাথরুম এবং বারান্দা আছে।

  • ২ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

Comfort

হোটেলের সুবিধাসমূহ

থাকার সময় যা যা পাবেন, একনজরে।

  • সকালের নাস্তা নেই
  • নিজস্ব রেস্টুরেন্ট আছে
  • ওয়াইফাই নেই
  • গাড়ি পার্কিং আছে
  • পিক এন্ড ড্রপ নেই
  • সার্বক্ষনিক বিদ্যুৎ জেনারেটর

More

অন্যন্য সুবিধাসমূহ

  • Berannye Lake Shore Cafe তে কায়াকিং করতে পারবেন।
  • সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত জেনারেটর সুবিধা।
  • নিজিস্ব রেস্টুরেন্টে ফাস্ট ফুড সহ স্বকীয় খাবার মেন্যু।

Reach

যোগাযোগ এর ঠিকানা

বুকিং বা জিজ্ঞাসার জন্য সরাসরি যোগাযোগ করুন।

রাঙ্গামাটি-কাপ্তাই রোড, বড়দাম বাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বাংলাদেশ।

ফোন

Map

লোকেশন ও দিকনির্দেশ

আপনার জায়গা থেকে এখানে আসার পথ খুঁজুন।

গন্তব্য

Borgang Restaurant, Asham Bosti, Rangamati, Bangladesh

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন