sreemangal-tea-resort-02

শ্রীমঙ্গল টি রিসোর্ট

১
জন
ধরন হোটেল
অবস্থান শ্রীমঙ্গল
পড়ার সময় ৩ মিনিটস

বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। অসংখ্য চা-বাগান, পাহাড়ি ঢাল, লেক এবং সবুজ প্রকৃতির জন্য এই এলাকা সারা বছর ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয়। এই মনোমুগ্ধকর পরিবেশের মাঝেই অবস্থিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)—যা ২৫ একরেরও বেশি সবুজ পাহাড়ের বুকে বিস্তৃত, আধুনিক স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সমন্বয়।

রিসোর্টের ইতিহাস ও স্থাপত্য

এই রিসোর্ট মূলত এক ব্রিটিশ কনসালটেন্ট দ্বারা নির্মিত হয়েছিল শান্তিপূর্ণ অবকাশের জন্য। এখানে রয়েছে—

  • আধুনিক অভ্যন্তর নকশা
  • বহিরঙ্গন পার্ক ও ল্যান্ডস্কেপ গার্ডেন
  • আধুনিক সুইমিং পুল
  • লন টেনিস, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট
  • কনফারেন্স ও মিটিং রুম
  • চা-বাগানের দৃশ্যসহ কটেজ ও ডিলাক্স রুম

ভ্রমণের সেরা সময়

  • শীতকাল (নভেম্বর – ফেব্রুয়ারি): ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সকাল
  • বর্ষাকাল (জুন – আগস্ট): সবুজের সেরা রূপ ও ঝরনার সৌন্দর্য

খাবার ও রেস্টুরেন্ট

রিসোর্টের রেঁস্তোরাগুলোতে তাজা, স্বাস্থ্যকর ও সৃজনশীল স্বাদের উপর জোর দিয়ে স্থানীয় এশিয়ান ও আন্তর্জাতিক কুইজিন পরিবেশন করা হয়।

বিশেষ আকর্ষণ:

  • পাহাড়ি মুরগি ও বাঁশের ভাত
  • বিভিন্ন ধরণের চা এর স্বাদ নেয়া
  • দেশি ও কন্টিনেন্টাল খাবার

 কাছাকাছি দর্শনীয় স্থান

শ্রীমঙ্গল টি রিসোর্টে অবস্থান করলে কাছাকাছি ভ্রমণ করতে পারেন—

  • মণিপুরি গ্রাম – ঐতিহ্যবাহী বয়নশিল্প ও সংস্কৃতি
  • খাসিয়া পুঞ্জি – পাহাড়ি জীবনযাত্রা ও পান চাষ
  • মাধবপুর লেক – পাহাড়ঘেরা শান্ত লেক
  • চা-বাগান ভ্রমণ – সবুজের সমারোহ
  • লাউয়াছড়া জাতীয় উদ্যান – জীববৈচিত্র্যে ভরপুর সংরক্ষিত বন

যাতায়াত ব্যবস্থা

  • ঢাকা থেকে: বাসে ৪-৫ ঘণ্টা, ট্রেনে (পারাবত, জয়ন্তিকা, উপবন এক্সপ্রেস) বা বিমানে সিলেট হয়ে সড়কপথে পৌছানো যাবে।
  • চট্টগ্রাম ও সিলেট থেকে: রেল ও সড়কপথে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

খরচ

রুমের ধরণ ও মৌসুম অনুযায়ী রুম ভাড়া সাধারণত ৩,০০০ টাকা থেকে শুরু হয়ে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে গ্রুপ বুকিং ও প্যাকেজে ছাড় পাওয়া যায়।

শ্রীমঙ্গল টি রিসোর্ট শুধু একটি থাকার জায়গা নয়, বরং এটি প্রকৃতি, বিলাসিতা ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে আপনি পাবেন সবুজ পাহাড়ের শান্তি, আধুনিক সুযোগ-সুবিধা, সুস্বাদু খাবার এবং কাছাকাছি অসংখ্য দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ।

হোটেলের সুবিধাসমূহ

থাকার সময় যা যা পাবেন, একনজরে।

  • সকালের নাস্তা আছে
  • নিজস্ব রেস্টুরেন্ট আছে
  • ওয়াইফাই আছে
  • গাড়ি পার্কিং আছে
  • পিক এন্ড ড্রপ আছে
  • সার্বক্ষনিক বিদ্যুৎ সার্বক্ষনিক

অন্যন্য সুবিধাসমূহ

  • রিসোর্টে নিজস্ব পরিবহন সুবিধা আছে। যার কারনে আপনি চাআইলে তাদের থেকেই মাইক্রো ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন।
  • চা জাদুঘরের ঐতিহাসিক ভ্রমণ
  • প্রাইভেট ব্যালকনি থেকে বাগান ও সুইমিং পুলের মনোমুগ্ধকর দৃশ্য
  • ফ্ল্যাট স্ক্রিন টিভি ও আধুনিক ইন্টেরিয়র
  • বিনামূল্যে ওয়াই-ফাই
  • রিফ্রেশিং বাথরুম অ্যামেনিটিজ
  • পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ সবুজ চা বাগান ও মনোরম প্রকৃতি
  • ভ্রমণ ব্যাডমিন্টন কোর্ট
  • টেনিস কোর্ট — বন্ধুদের সাথে উপভোগ করুন প্রাণবন্ত ম্যাচ
  • সুইমিং পুল — আরাম ও বিনোদনের আদর্শ স্থান
  • নেচার ট্রেইল — হাঁটতে হাঁটতে উপভোগ করুন পাখির ডাক ও সবুজের সৌন্দর্য
  • বন্যপ্রাণী দর্শন — প্রকৃতি পথে হাঁটার সময় দেখতে পারেন বানর, শিয়ালসহ নানা রকম বন্যপ্রাণী

যোগাযোগ এর ঠিকানা

বুকিং বা জিজ্ঞাসার জন্য সরাসরি যোগাযোগ করুন।

ভানুগাছ রোড, শ্রীমঙ্গল।

ইমেইল
ওয়েবসাইট

গন্তব্য

Sreemangal Tea Resort and Museum, Sreemangal - Bhanugach Road, বাংলাদেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন

ADAR BEPARI / TRAVEL WEAR

ভ্রমণের গল্প থাকুক পোশাকেও।

সব টি-শার্ট দেখুন