বন্ধু-বান্ধব, পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একান্ত কিছু সময় কাটানোর জন্যে সিটং এর পাহাড়ের কোলে অপেক্ষা করছে মুখিয়া হোমস্টে। মুখিয়া হোম স্টে (Mukhia Homestay) বন এবং গভীর জঙ্গল দ্বারা ঘেরা। শাসরুদ্ধকর ভিউ এবম্নগ মেঘের মাঝে হারানোর জন্যে এর ত্থেকে ভালো কিছু হতে পারে না। মুখিয়া হোমস্টের রুম গুলো পস্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ভাবে সজ্জিত। এখানে রয়েছে বেশ অনেক গুলো রুম যার সবগুলোই ৪ জনের রুম। তবে এসব রুমে ২জন করে থাকলে থাকা খাওয়াসহ খরচ পড়বে ১২০০ রুপী এক একজনের। তবে সেটা ৩ জন কিংবা তাঁর বেশী হলে কমে ১০০০ রুপীতে নেমে আসবে। অফসিজনে সেটা হয়ত ৮০০ রুপী হতে পারে।
মুখিয়া হোমস্টে আপনার জন্যে বন ফায়ারের আয়োজন করে দিবে, সাথে করতে পারেন চিকেন বার-বি-কিউ। আছে ট্রেকিং এর ব্যবস্থা এবং সেই সাথে তাবুর সুবিধা। এছাড়া লোকাল সাইট সিইং এর ব্যবস্থা করে দিবে তারাই।
এদের সব গুলো রুমেতেই আছে গীজার সুবিধা। তাই ঠান্ডায় গোসল কিংবা টয়লেটের কষ্ট পাওয়া নেই কোন দুঃচিন্তা। এছাড়া পিক এন্ড ড্রপ, কার পার্কিং এবং ওয়াইফাই সুবিধা তো আছেই।