kafer-homestay
kaffer-homestay-01
হোটেল

কাফের হোমস্টে

প্রতিরাত 3,000 টাকা থেকে

রুম ও রেট দেখুন লোকেশন

অবস্থান
৩ মিনিটস
জন

Stay

হোমস্টে গল্প

থাকার পরিবেশ, অভিজ্ঞতা আর যা জানা জরুরি।

কাফের হোমস্টে (Kaffer Homesaty), একঘেয়ে শহুরে জীবন থেকে মুক্তির এক নিরাপদ আশ্রয়স্থল। নিরিবিলি প্রকৃতির কোলে কটা দিন কাটিয়ে দেয়ার জন্যে পরম নির্ভরতার নাম। কাফের হোমস্টেটি অত্যন্ত উচ্চমানের। প্রাকৃতিকভাবে এর উপস্থিতির জন্যই এখানকার মোট ৯ টি ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্ট ভাবে দেখা যায়। ৩টি ফোর বেডেড রুম, ২টি ত্রিপল বেডেড রুম আর ৪টি ডাবল বেডেড রুম। সকালের প্রথম আলোয় ঝলমলে কাঞ্চনজঙ্ঘা কে সাথে নিয়েই কফির কাপে চুমুক কিংবা নাম না জানা পাখিদের ডাকে, সবুজ পাইন পথে হেঁটে যাওয়া উদ্দেশ্যহীন ভাবে।

পরিবেশটি এক কোথায় অসাধারণ! সমগ্র হোমস্টেটি যেভাবে সাজিয়ে তুলেছেন সুনীলজি, এককথায় তুলনাহীন! লোলেগাঁও এর মত টিপিক্যাল ওয়েদার এখানে নেই। লোলেগাঁও থেকে আরো ৫ কিলোমিটার ডাউনহিলে এক মনমুগ্ধকর পরিবেশ এখানে। তদুপরি সুন্দর একখানি হোমস্টে। সমগ্র হোমস্টে টি নানান ফুলে সুসজ্জিত। কত রকমের যে অর্কিড আর গোলাপের ভ্যারিয়েশন রয়েছে সমগ্র হোমস্টে জুড়ে! পরিপাটি করে গোছানো প্রত্যেকটি রুমের অন্দরসজ্জা! উডেন ফ্লোর, উডেন ওয়াল, আসবাব। ঘুমভাঙা চোখে চায়ের কাপ হাতে ব্যালকনিতে এসে দাঁড়ালে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি সামনেই। প্রচুর পাখির ও দেখা মেলে এই কাফেরগাঁও তে। বিশাল এই হোমস্টে জুড়েই বাগান আর ফুলের মেলা। চেয়ার টেনে বসে পড়ুন যেথা ইচ্ছে! সময় কেটে যায় নিমেষে। খুব সুন্দর একটি বাঁশের সাঁকো বানিয়েছেন আর সাঁকোটি যেন আরো কয়েকগুন আকর্ষণ বাড়িয়ে তুলেছে এই কাফের হোমস্টের। ওই সাঁকোতে গিয়ে দাঁড়ালেও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ইচ্ছে হলে পায়ে পায়ে চলুন কাফেরগাঁও এর জঙ্গলে বা গ্রামটা ঘুরে দেখতে পারেন একটা দিন।

রান্নাবান্না / খাওয়াদাওয়া

খাওয়াদাওয়া বেশ ভালোই। মান ও পরিমান দুটোই বেশ ভালো। এক বেলা ডিম এবং অন্য বেলা চিকেন। হোমস্টে তে যে রকমটি হয়ে থাকে। তবে দায় সারা গোছের রান্নাবান্না নয়, রীতিমত যুৎসই করেই রান্নাবান্না করা ও পরিবেশন পদ্ধতি। আপনার কোনো আলাদা রিকোয়ারমেন্ট থাকলে বা সাথে বাচ্চা থাকলেও ম্যানেজ করে দিবেন। ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, ধনেপাতার চাটনি, আচার, সস, মেয়োনিজ, ডিমের পোচ বা সেদ্ধ ডিম।

সাইট সিয়িং অপশন

নিতান্তই যদি একটা দিন সাইট সিয়িং করতে চান তাহলে এখান থেকেই যেতে পারেন – ডাবলিং ভিউ পয়েণ্ট, হ্যাঙ্গিং ব্রিজ, সান রাইজ পয়েণ্ট, লোলেগাঁও, রিশপ ও লাভা। তাছাড়া নোকদারা লেক ও ছাঙ্গে ফলস ও। অনেকে আবার গোটা দিন রাখেন কালিম্পঙ এর ফোর পয়েণ্ট সাইট সিয়িং ও সেরে নেন।

কাফের হোমস্টে যাওয়ার উপায়

এনজেপি থেকে কাফেরগাঁও ফুল রিজার্ভড গাড়ি চার থেকে সাড়ে চার হাজার রুপী ভাড়া পড়বে। এছাড়া আপনি চাইলে কালিম্পঙ অবধি শেয়ারে এসে আবার কালিম্পঙ থেকে একটি গাড়ি নিয়ে পৌঁছতে পারেন এখানে।

কাফের হোমস্টে কোথায় অবস্থিত?

এটি পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে ৫৫ কিলোমিটার দূরে লোলেগাঁও খাসমহলে অবস্থিত।

কাফের হোমস্টেতে থাকার খরচ কেমন?

হোমস্টে এর খরচ ১৫০০/- প্রতিজন প্রতিদিন থাকা ও খাওয়া মিলিয়ে। পাঁচ থেকে দশ বছরের বাচ্চার জন্য হাফ।

কাফার হোমস্টে চেক-ইন এবং চেক-আউটের সময় কখন?

চেক-ইন সময় দুপুর ২টা থেকে এবং চেক-আউট সময় দুপুর ১২টার পূর্বে।

কাফের হোমস্টেতে কি পার্কিং সুবিধা আছে?

হ্যাঁ, এখানে পার্কিং সুবিধা আছে।

কাফের হোমস্টে এর কাছাকাছি জনপ্রিয় আকর্ষণগুলি কি কি?

কাফের হোমস্টে থেকে ক্যানোপি ওয়াক (প্রায় ২৪৫ মি), মঙ্গল ধাম (প্রায় ৭ কিমি), মেরি মাদার অফ গড ক্যাথলিক চার্চ (প্রায় ৭ কিমি) দূরত্বে অবস্থিত।

Rooms

রুম ও রেট

আপনার ভ্রমণের জন্য উপযোগী রুম বেছে নিন।

ডাবল বেডেড রুম

ডাবল বেডেড রুম

BDT ৩০০০ / প্রতিরাত

১৫০০/- প্রতিজন প্রতিদিন থাকা ও খাওয়া মিলিয়ে।

  • ২ জন
  • না
  • এট্যাচড
বুক করুন
ট্রিপল বেডেড রুম

ট্রিপল বেডেড রুম

BDT ৪৫০০ / প্রতিরাত

১৫০০/- প্রতিজন প্রতিদিন থাকা ও খাওয়া মিলিয়ে।

  • ৩ জন
  • না
  • এট্যাচড
বুক করুন
ফোর বেডেড রুম

ফোর বেডেড রুম

BDT ৬০০০ / প্রতিরাত

১৫০০/- প্রতিজন প্রতিদিন থাকা ও খাওয়া মিলিয়ে।

  • ৪ জন
  • না
  • এট্যাচড
বুক করুন

Comfort

হোটেলের সুবিধাসমূহ

থাকার সময় যা যা পাবেন, একনজরে।

  • সকালের নাস্তা আছে
  • নিজস্ব রেস্টুরেন্ট আছে
  • ওয়াইফাই নেই
  • গাড়ি পার্কিং আছে
  • পিক এন্ড ড্রপ আছে
  • সার্বক্ষনিক বিদ্যুৎ সার্বক্ষনিক

More

অন্যন্য সুবিধাসমূহ

  • অতিথিরা পূর্ব নোটিশে তাদের পোষা প্রাণী নিয়ে আসতে পারেন।
  • হোমস্টের সামনে একটি বাগান রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে।
  • কাফেরগাঁও হোটেলে গাড়ি মালিকদের জন্য পর্যাপ্ত পার্কিং স্পেস এবং সুবিধা রয়েছে।
  • এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য খুব ভালো ভাবে উপভোগ করা যায়।
  • ক্যাম্পফায়ার এবং বন ফায়ারের সুবিধা আছে।
  • হোমস্টে থেকে পর্যটকদের জন্য ট্যুরের ব্যবস্থা করে থাকে যদি তাঁরা কাছাকাছি গ্রামগুলো (চারখোল, লোলেগাঁও, লাভা, কালিম্পং) ঘুরে দেখতে চায়।

Reach

যোগাযোগ এর ঠিকানা

বুকিং বা জিজ্ঞাসার জন্য সরাসরি যোগাযোগ করুন।

কাফেরগাঁও, লোলেগাঁও খাসমহল, কালিম্পং, ভারত

Map

লোকেশন ও দিকনির্দেশ

আপনার জায়গা থেকে এখানে আসার পথ খুঁজুন।

গন্তব্য

Kaffer Home Stay, কাফ্ফির খাসমহল, ওয়েস্ট বেঙ্গল, ভারত

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন