himkuri-bonbanglaw
himkuri-bonbanglaw-01
himkuri-bonbanglaw-02
হোটেল

হিমকুঁড়ি বনবাংলো

জন
Type হোটেল
Reading Time ৪ মিনিটস

Stay

হোমস্টে গল্প

থাকার পরিবেশ, অভিজ্ঞতা আর যা জানা জরুরি।

হিমকুঁড়ি বনবাংলো (Himkuri), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত একটি “প্রকৃতি বাংলো বাড়ি”। এখানে ঘুম ভাঙে অচেনা পাখির ডাকে। সন্ধ্যায় ভেসে আসে নিশি ফুলের সুবাস, হরহামেশাই দেখা মিলে বাহারি রঙের প্রজাপতির। হিমকুঁড়ি প্রচলিত অর্থে কোন হোটেল, রিসোর্ট বা কটেজ নয়। এখানে আভিজাত্যের কোন স্থান নেই, নেই কোন জৌলুশ। তবে প্রাকৃতিক শোভা যে সুন্দর সে বিষয়ে কোন সন্দেহ নেই। উত্তরে বিস্তির্ন চা বাগান। দক্ষিণে পাহাড়ি ছরা। তারপরে আবার বাগান। নানা রকম ফুল, ফলের গাছ দিয়ে ঘেরা এই বাংলো।

এখানে আপনিও আসতে পারবেন, থাকতে পারবেন। এখন পর্যন্ত হিমকুঁড়িতে ৩টি বাংলো এবং একটি ষড়ভুজ কটেজ রয়েছে। “বাংলো- ১” এ রয়েছে দুই রুম। সেই সাথে দুটি এটাচ টয়লেট। এক রুমে ৩ জন আরেক রুমে ২ জন থাকতে পারবেন। দুটি রুমে ৫/৬ জন থাকতে পারবেন। বাংলো ১ এর ভাড়া ২৮০০/- টাকা প্রতি রাত্রি। এটাচ টয়লেট, হাই কমোড, বেসিন, শাওয়ার সবই আছে। এটি একটি ফ্যামেলি বাংলো, ৫/৬ জন অনায়াসে থাকতে পারবেন।

এছাড়া আমাদের রয়েছে আরো একটি দোতলা বাংলো। যাকে আমরা বলি “বাংলো -২”। বাংলো ২ এ নীচতলায় একটি এবং দোতলায় একটি রুম রয়েছে। প্রতি রুমে ২ জন থাকতে পারবেন, শিশু সহ ৩ জন। নীচতলার রুমের ভাড়া ১৫০০/- টাকা এবং দোতলার রুমের ভাড়া ১৯০০/- টাকা প্রতি রাত্রি। প্রতিটি রুমে ৫ ফিট বাই ৭ ফিট সাইজের একটি করে ভাবল বেড দেয়া। প্রতি রুমের সাথেই এটাচ টয়লেট রয়েছে – রয়েছে বারান্দাও। রুম গুলোর সাইজ ১৬ ফিট বাই ১৩ ফিট। কেউ চাইলে পুরো বাংলোও ভাড়া নিতে পারবেন। সেক্ষেত্রে রিসোর্টের ম্যানেজমেন্টের সাথে আলাপ করে নিবেন।

বাংলো ৩ এর রুম সাইজ ১৫ ফিট বাই ১২ ফিট। সাথে এটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে। এতে ৫ ফিট বাই ৭ ফিট সাইজের দুটি বেড রয়েছে। এই রুমটিতে কাপল উইথ টু কিডস অথবা কাপল থাকতে পারবেন। রুমটিতে ৩/৪ জন থাকতে পারবেন। এর ভাড়া ২০০০/- টাকা প্রতি রাত্রি।

এছাড়া একটি ষড়ভুজ কটেজ( Hexagonal cottage) রয়েছে। এর ভেতর ৫ ফিট বাই ৭ ফিট সাইজের দুটো বেড, এটাচ টয়লেট। এতে ৪ জন থাকতে পারবেন। এর ভাড়া ১৮০০/- টাকা প্রতি রাত্রি।

একটি ডরমিটরি রয়েছে। তবে ডরমিটরির টয়লেট আউটসাইড। ডরমিটরিতে ৪ জন থাকতে পারবেন। ব্যাগ প্যাকারদের জন্য এটা ভালো হবে। এর ভাড়া ১২০০/- টাকা প্রতি রাত্রি।

খাওয়ার ব্যবস্থা

হিমকুঁড়ি বনবাংলো এর নিজস্ব রান্নার ব্যবস্থা আছে। মাটির চুলা এবং সিলিন্ডার গ্যাস দুটোই আছে। বারবিকিউও করা হয়। মেন্যুর বিষয়টা বাজারের প্রাপ্যতার উপর নির্ভরশীল।

  • সকালের নাস্তা এর জন্য ১০০/- টাকা পার হেড ( রুটি, সবজি, ডিম ভাজা, চা), খিচুড়ি নিলে ১২০/- টাকা পার হেড ( খিচুড়ি ডিম, ভর্তা, চা)।
  • লাঞ্চ এর জন্য ২৫০/- টাকা পার হেড। মেন্যুর মধ্যে আছে ভাত, দুই রকমের ভর্তা, সবজি, মাছ অথবা ব্রয়লার চিকেন। অল্টারনেট মেন্যু ১৬০ টাকা পার হেড। এক্ষেত্রে মেন্যু হবে ভাত, দুই রকমের ভর্তা, ডিম, সবজি, ডাল।
  • বারবিকিউ এর জন্য ২৫০/- টাকা পার হেড। রুটি/ পারাটা, চিকেন (কোয়ার্টার পিস), সবজি এবং কোল্ড ড্রিংক্স।

হিমকুঁড়ি বনবাংলো যাবেন যেভাবে

হিমকুঁড়ি শ্রীমঙ্গল স্টেশন থেকে ৭.৫ কিমি দূরে। বাংলো পর্যন্ত গাড়ি যাবে না। আপনি চাইলে হিমকুঁড়ির নির্ধারিত সিএনজি স্টেশন থেকে তাঁরা আপনাকে পিক করবে। সিএনজি থেকে নেমে মিনিট ২/৩ মিনিটের হাঁটাপথ। নির্ধিধায় যেকোন সিনিয়র সিটিজেন আসতে পারবেন যদি হাঁটতে পারেন। শিশুরা আসতে পারবে। যাঁরা নির্জনতা ভালোবাসেন, ফুল, পাখি, গাছ ভালোবাসেন তারা যে অনায়াসে হিমকুঁড়িকে ভালোবেসে ফেলবেন তাতে কোন সন্দেহ নেই!

Comfort

হোটেলের সুবিধাসমূহ

থাকার সময় যা যা পাবেন, একনজরে।

  • সকালের নাস্তা নেই
  • নিজস্ব রেস্টুরেন্ট আছে
  • ওয়াইফাই আছে
  • গাড়ি পার্কিং নেই
  • পিক এন্ড ড্রপ নেই
  • সার্বক্ষনিক বিদ্যুৎ সার্বক্ষনিক

More

অন্যন্য সুবিধাসমূহ

  • বারবিকিউ সুবিধা আছে।

Reach

যোগাযোগ এর ঠিকানা

বুকিং বা জিজ্ঞাসার জন্য সরাসরি যোগাযোগ করুন।

জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ

Map

লোকেশন ও দিকনির্দেশ

আপনার জায়গা থেকে এখানে আসার পথ খুঁজুন।

গন্তব্য

Himkuri- হিমকুঁঁড়ি বনবাংলো, বাংলাদেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন