international-kite-festival-02
international-kite-festival
international-kite-festival-01

আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

০
জন
ধরন ইভেন্ট
পড়ার সময় ২ মিনিটস
তারিখ রবিবার, ১০ জানুয়ারী, ২০২৭ – বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২৭
অবস্থা আসন্ন
আয়োজনস্থল আহমেদাবাদ, গুজরাট

প্রতিবছর ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদ শহরে জাকজোমক ভাবে আয়োজন করা হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব (International Kite Festival)। এই অনুষ্ঠান চলে সাতদিন ব্যাপী। গত বছর ৩১টি দেশ থেকে আসা নানা বয়সী মানুষ বিভিন্ন নকশার ১শ’ ৮০ টি ঘুড়ি নিয়ে হাজির হন আন্তর্জাতিক এ ঘুড়ি উৎসবে। বড়, ছোট বিভিন্ন আকারের ঘুড়ির দেখা মিলে আহমেদাবাদ শহরের আকাশে। অনুষ্ঠানটিকে ঘিরে দর্শকের মাঝে থাকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রত্যেক বছর আয়োজিত এই ঘুড়ি উৎসবে তাই ঢল নামে অনেক দর্শনার্থীর। হিন্দুদের বিশেষ অনুষ্ঠান মকর সংক্রান্তি উপলক্ষে এ ঘুড়ি উৎসব পালন করা হয়।

সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রতিদিন এই উৎসব চলে থাকে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ঘুড়ি উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

ADAR BEPARI / TRAVEL WEAR

ভ্রমণের গল্প থাকুক পোশাকেও।

সব টি-শার্ট দেখুন