hornbill-festival-01
hornbill-festival
ইভেন্ট আসন্ন

হর্ণবিল উৎসব

বিস্তারিত পড়ুন লোকেশন

অবস্থান
কিসামা গ্রাম, কোহিমা, নাগাল্যান্ড, ভারত
৩ মিনিটস
জন
আসন্ন

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২৬ – বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২৬

কিসামা গ্রাম, কোহিমা, নাগাল্যান্ড, ভারত

ভ্রমণ কাহিনী

ইভেন্ট সম্পর্কে

নাগাল্যান্ড রাজ্যে নাগা উপজাতির অন্তত ১৬ প্রধান সম্প্রদায় বসবাস করে —আঙ্গামি, আও, চাকেসাং, কোনিয়াক, কুকি, কাচারি, সুমি, চাং, লোথা, প্রচুরি, তাংগুল প্রভৃতি। এই প্রতিটি উপজাতির নিজের নিজের উত্সব রয়েছে। এই উপজাতি গোষ্ঠীগুলির প্রধান প্রধান উত্সবকে একই সময়ে একই জায়গায় অনুষ্ঠিত করার জন্য নাগাল্যান্ড সরকারের উদ্যোগে প্রতি বছর ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ কোহিমাতে অনুষ্ঠিত হয় হর্ণবিল উত্সব (Hornbill Festival)। সারা পৃথিবী থেকে লোক আসে। সেপ্টেম্বর মাস থেকে হোটেল আর গাড়ির বুকিং শুরু হয়। নভেম্বর মাসের পর আর কিছু খালি পাওয়া যায় না। নাগাল্যান্ডের ১৬ জনগোষ্ঠীর কৃষ্টি, ঐতিহ্য, আচার, ইতিহাস, গান, যুদ্ধ, খেলা, লোককাহিনী তুলে ধরা হয় সে উৎসবে।

এই উৎসবের আরও একটি দিক আছে। সেটি হল ‘হর্নবিল রক ফেস্টিভ্যাল’। নাগা-সহ উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের জনজাতিদের কাছেই ‘রক মিউজিক’ একটি অতি ভালো লাগার বিষয়। এদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব একাধিক রক ব্যান্ডও আছে। তাই জনজাতির উৎসবে রক মিউজিক থাকাটা অনিবার্য। ‘হর্ন বিল রক ফেস্টিভ্যাল’ তাই দেশের গণ্ডি পেরিয়ে হর্নবিল উৎসবকে আন্তর্জাতিক করে তুলতে সক্ষম হয়েছে। কিসামা গ্রামের অদূরেই ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রতি দিন সন্ধ্যায় রক গানের আসর বসে। দেশি, বিদেশি বহু নামী অনামী ব্যান্ড পারফর্ম করে। দর্শক হিসেবে উপস্থিত থাকেন দেশির থেকে বেশি বিদেশি পর্যটক। গত এক দশকের বেশি সময় ধরে চলা এই উৎসবটি তাই ‘ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস’-এর তকমা পেয়েছে।

ভারতের অন্যতম কনিষ্ঠ রাজ্য নাগাল্যান্ড। আয়তন ৬,৩৬৬ বর্গমাইল। কোহিমা তার সবচেয়ে সুন্দর অলংকার। তবে নাগারা দুর্ধর্ষ জাতি। তাই এই শৈলরাজ্যের প্রতি পর্যটকদের গা ছমছমে আকর্ষণ। পাথরের চাদর বিছানো ছিমছাম ঠাসবুনটের শহর কোহিমা। নাগাল্যান্ডে প্রচুর বৃষ্টি হয়। তাপমাত্রা ১৫/১৬ ডিগ্রি। নয়নাভিরাম প্রকৃতি আর মনোরম আবহাওয়ার জন্য অনেকে কোহিমাকে বলেন প্রাচ্যের সুইজারল্যান্ড।

কিভাবে যাবেন

ঢাকা থেকে শিলং হয়ে গুয়াহাটি যাওয়া যায়। গৌহাটই থেকে প্রতিদিন সকালে কোহিমা যাওয়ার বাস আছে। ৯-১০ ঘণ্টা সময় লাগে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে ১২ কিমি গেলে ‘কিসামা হেরিটেজ ভিলেজ’। এখানেই প্রতি বছর ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হয় ১০ত দিনের এই আদিবাসী জনজাতির উৎসব – হর্ণবিল ফেস্টিভাল।

কোথায় থাকবেন

হোটেল এর মধ্যে জাফু, লিগেসি, আরাদুরা ইন, ভিভর, হেরিটেজ ইত্যাদি। খরচ একটু বেশি হলেও কোহিমায় থাকার সবচেয়ে ভালো জায়গা হোম স্টে।

Map

লোকেশন ও দিকনির্দেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গন্তব্য

Kisama Heritage Village, Hornbill - Kisama Road, Nagaland, India

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন