অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা
ইভেন্ট সম্পন্ন

অমর একুশে বইমেলা

বিস্তারিত পড়ুন লোকেশন

জন
Type ইভেন্ট
Reading Time ৩ মিনিটস
Venue বাংলা একাডেমি, ঢাকা
সম্পন্ন

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ – শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলা একাডেমি, ঢাকা

ভ্রমণ কাহিনী

ইভেন্ট সম্পর্কে

অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম যা বাংলা একাডেমীর বর্ধমান হাউজ প্রাঙ্গনে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিস্টাব্দ থেকে অমর একুশে বইমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতি বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে চলে অমর একুশে বইমেলা। প্রতি বছরই মেলার পরিসর এবং বিক্রি বাড়ছে। মূলত লেখক-পাঠক এবং প্রকাশের মধ্যে সেতুবন্ধ তৈরি করে এই বইমেলা।

গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানের বইসমূহ ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হবে।

মেলা চলাকালীন প্রতিদিনই বইমেলাতে বিভিন্ন আলোচনা সভা, কবিতা পাঠের আসর বসে, প্রতি সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বইমেলাতে লেখককুঞ্জ রয়েছে, যেখানে লেখকেরা উপস্থিত থাকেন এবং তাঁদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া মেলার তথ্যকেন্দ্র থেকে প্রতিনিয়ত নতুন মোড়ক উন্মোচিত বইগুলোর নাম, তদীয় লেখক ও প্রকাশকের নাম ঘোষণা করা হয় ও দৈনিক প্রকাশিত বইয়ের সামগ্রিক তালিকা লিপিবদ্ধ করা হয়। এছাড়া বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেল মেলার মিডিয়া স্পন্সর হয়ে মেলার তাৎক্ষণিক খবরাখবর দর্শক-শ্রোতাদেরকে অবহিত করে। এছাড়াও মেলার প্রবেশদ্বারের পাশেই স্টল স্থাপন করে বিভিন্ন রক্ত সংগ্রাহক প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবার ভিত্তিতে রক্ত সংগ্রহ করে থাকে।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১-শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ গ্রন্থমেলা।

Map

লোকেশন ও দিকনির্দেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গন্তব্য

বাংলা একাডেমী ভবন, Shiba Mandir Road, ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন