charkhol-hilltop-resort
charkhol-sunrise
০
জন
ধরন বিদেশী দর্শনীয় স্থান
অবস্থান কালিম্পং
পড়ার সময় ৩ মিনিটস

চারখোল (Charkhol), অফবিট কালিম্পং জেলার এক অন্যতম নতুন আকর্ষন যা লোলেগাঁও থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। নিছক ঘুরতে যাওয়া নয়, প্রকৃতির কোলে এক অনন্য শান্তির মাঝে কয়েকটা দিন কাটানোর জন্যে এই মনোরোম পাহাড়ি গ্রাম চারখোল। নিঝুম রাতে শীতের পরশে কালো আকাশে জ্বলজ্বল করতে থাকা তারামণ্ডলকে নতুন করে চিনতে ভূপৃষ্ঠ থেকে ৫,০০০ হাজার ফুট উপরে শান্তির এই আশ্রয় – চারখোল গ্রাম। এখানে প্রকৃতি যেন আপনার হাতের মুঠোয়। শুধু আপনার যেকোনো দিকে হাতটা বাড়ানোর অপেক্ষা, প্রকৃতি যেন গদগদ হয়ে উঠবে আপনার হাতের স্পর্শে। এ এক অদ্ভুত ভালোবাসা।

চারখোলের সবচেয়ে বড় আকর্ষণ চারখোল রিসোর্টের আটটি ছিমছাম সুন্দর কাঠের কটেজ৷ শুধুমাত্র থাকার জন্য যেখানে থাকা নয়। স্থানীয়দের ভালবাসার পরশে মনের মণিকোঠায় অমর কিছু স্মৃতি সযত্নে রেখে দেওয়া। কটেজের বারান্দা থেকেই সকাল স্বাগত জানায় সুবিশাল কাঞ্চনজঙ্ঘাকে। সামনে দু’চোখ ভরা সবুজের গালিচা পাতা। কিছুক্ষণের হাঁটা দূরত্বেই প্রকৃতির ‘ওয়ান্ডারবল্যান্ড’ চুইখিম। পাইনের সারিকে পাশে রেখে হাঁটতে হাঁটতেই খুঁজে পেতে পারেন দুর্লভ অর্কিড। রাতে বন ফায়ারের মাঝে আরও একবার আবিষ্কার করে ফেলতে পারেন শুকতারা, সপ্তর্ষিমণ্ডলদের।

চারখোল যাওয়ার উপায়

লোলেগাঁও থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চারখোল গ্রাম৷ লাভা, লোলেগাঁও, কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে।

এনজেপি থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক অথবা স্কুটিতে সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় চারখোল। সময় লাগে মাত্র ২ ঘন্টার মতো। এছাড়া দার্জিলিং মোড়, শালুগাড়া হনুমান মন্দির (শিলিগুড়ি) ও কালিম্পং বাজার (CK CHAWK) থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে।

কোথায় থাকবেন

এনজেপি থেকে মাত্র ৭২ কিমি দুরের সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন সাজানো হোমস্টে তথা ‘লিভিং হোপ হোমস্টে’- তে পরিবার ও বন্ধুবান্ধব সহ উপভোগ করতে পারবেন ছুটির দিনগুলো। নিজেদের পছন্দমফিক খাবার অর্ডারের ব্যবস্থাও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন গরম গরম। তিন’চারদিন সময় কাটানোর জন্য জাস্ট দারুণ।

রয়েছে ফ্রি পার্কিং আর প্রতিটি ঘরে গিজার এর সুব্যবস্থা। যেহেতু যেকোনো গাড়ি তাঁদের হোমস্টের মূল দরজা পর্যন্ত পৌঁছে যায়, তাই বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য।

এছাড়াও চারখোল গ্রামে রয়েছে বিভিন্ন রিসর্ট, কটেজ এবং হোম স্টে’র সুবিধা।

গন্তব্য

Charkhole Resort, Charkhole, Lulagaon Khasmahal, West Bengal, India

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন

ADAR BEPARI / TRAVEL WEAR

ভ্রমণের গল্প থাকুক পোশাকেও।

সব টি-শার্ট দেখুন