রাঙ্গামাটি

তিনমুখ পিলার

তিনমুখ পিলার (Tinmukh Pillar) হলো একটি সীমানা খুঁটি, যার গায়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার লেখা। তিনমুখ পিলারটি মূলত রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমানায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সীমানা পিলার যা তিন দেশের সীমানা নির্ধারণ করেছে। যদিও এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তবুও এখানে বান্দরবান জেলার রুমা হয়ে যাওয়াটাই তুলনামূলকভাবে সহজ। তিনমুখ পিলারের জায়গাটি অনেকটা ইংরেজি W অক্ষরের মতো। W এর মাঝখানের অংশে তিনমুখ পিলারের অবস্থান। আর দুপাশে লাইস্রা হাফং ও মুখরা তুথাই হাফং নামক দুটি পাহাড়। তিনমুখ থেকে খাড়া নেমে গেলেই ভারত ও মিয়ানমার।

তিনমুখ পিলার এর উচ্চতা ২৯১৫ ফুটের কাছাকাছি। Reng Tlang রেঞ্জের “মুখরা তুথাই হাফং” (Mukhra Thuthai Haphong)” এবং “লাইস্রা হাফং (Laisra Haphong)” ২টি চূড়ার মধ্যখানে অবস্থিত। এই চূড়ায়, বাংলাদেশ-ভারত-মিয়ানমারের সীমান্ত মিলিত হয়েছে।

অনুমতি ও সতর্কতা

তিনমুখ পিলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে। এখানে যেতে হলে আগে বান্দরবান ও রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। নিবন্ধিত স্থানীয় গাইড নিয়ে নির্ধারিত পথে যেতে হয় এবং চেকপোস্টে পরিচয়পত্র দেখাতে হয়। বিদেশি নাগরিকদের পার্বত্য জেলায় প্রবেশের জন্য জেলা প্রশাসনের পৃথক অনুমতি লাগে।

অনুমতি ছাড়া সীমান্ত বা শূন্যরেখায় যাওয়া যায় না। তিনমুখ পিলার পেরিয়ে ভারত বা মিয়ানমারে নামারও উপায় নেই। রুমাসহ পার্বত্য সীমান্ত এলাকায় ভ্রমণে প্রায়ই বিধিনিষেধ থাকে। তাই রওনা হওয়ার আগে জেলা প্রশাসনের সর্বশেষ নির্দেশনা নিশ্চিত করে নিন।

তিনমুখ পিলার যাওয়ার উপায়

ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে বান্দরবান শহরে গিয়ে, সেখান থেকে চাঁদের গাড়িতে রুমা যেতে হয়। বান্দরবান থেকে চাঁদের গাড়িতে ঘন্টা চারেক যাত্রা শেষে পৌঁছে যাবেন রুমা বাস স্ট্যান্ড। রুমা পৌঁছে একজন গাইড নিয়ে ঝিরি পথে হাঁটতে শুরু করুন। কারন এই পথেই যেতে হবে বগামুখপাড়া। পাহাড়ের মাঝ দিয়ে দীর্ঘ ঝিরি পথ, কোথাও হাঁটু পানি, কোথাও পানি কোমর সমান। সেখানে গিয়ে রাতে থাকার ব্যবস্থা হবে স্থানীয়দের ঘরে।

ভোরে উঠে রওনা হতে হবে। রোদ উঠে গেলে বিপদ। বেশ অনেকটা পথ খাড়া উঠতে হবে। সাইকত পাড়ার পাশ দিয়ে এগিয়ে গেলে এ্যানোপাড়া। সেখান থেকে লম্বা পথ ধরে নিচে নেমে পাড় হতে হয় রেমাক্রি খালের একটি অংশ। পুনরায় উড়ন্তি (উপরের দিকে উঠার) পথে প্রায় আড়াই ঘণ্টার ট্রেকিং। পুরনো সব গাছে ঠাসা পাহাড়। তার ভেতর দিয়ে পথ। পাহাড়ের অপর দিকে রাইক্ষ্যং লেক যা পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাকৃতিক লেক। লেকের পূর্ব পাড়ে গড়ে উঠেছে ত্রিপুরাদের প্রাঞ্জনপাড়া। এখানেই রাত্রি যাপন।

প্রাঞ্জনপাড়ায় রাত্রি যাপনের পর সকাল থেকে হাঁটতে শুরু করতে হবে। এক পর্যায়ে পৌঁছে যাবেন চাজিংপাড়ায়। এখানে বিশ্রাম নিয়ে হাল্কা নাস্তা পানি খেয়ে যাত্রা শুরু করতে হবে, পরবর্তী পাড়া শেপ্রুর দিকে। সম্পূর্ণ পথ খাল ধরে যেতে হবে। পাহাড়ের অনেক উঁচুতে আন্তর্জাতিক সীমানার নিকটবর্তী এলাকায় শেপ্রুপাড়ার অবস্থান, যা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত। এখানেই রাত্রিযাপন।

শেপ্রুপাড়া থেকে খুব সকালে ট্রেকিং শুরু করে ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাবেন গন্তব্যের সর্বশেষ পাড়া ধুপপানিছড়া। এই পাড়া থেকেই তিনমুখ পিলারের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। বাঁশ, লতাপাতায় পথ যথেষ্ট দূর্গম। দা দিয়ে জঙ্গল কেটে পথ তৈরি করে যেতে হবে। কঠিন কঠোর পথ পেড়িয়ে এক সময় দেখা মিলবে প্রতীক্ষার তিনমুখ পিলার। পিলার থেকে পূর্ব পাশে সাড়ে তিন ফুট দূরেই দুই হাজার ফুট খাড়া খাদ। বহুদূরে দেখা যায় অনেক উঁচু একটি রেঞ্জ। মাঝখানে ঘন অরণ্যে ঢাকা উপত্যকা। ইচ্ছে করলেও সেখানে যাওয়ার উপায় নেই, কারণ ওটা বাংলাদেশ নয়, বাম পাশে ভারত, সামনে মিয়ানমার।

তিনমুখ পিলারে পৌঁছাতে চাইলে এই ধাপগুলো অনুসরণ করতে পারেন।

সময় লাগবে :  4 days

অনুমতি নিয়ে বান্দরবানের রুমা হয়ে তিনমুখ পিলারে পৌঁছানোর উপায়।

  1. অনুমতি ও গাইড ঠিক করুন

    রওনা হওয়ার আগে বান্দরবান ও রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষের অনুমতি নিন। নিবন্ধিত স্থানীয় গাইড ঠিক করুন।

  2. বান্দরবান থেকে রুমা যান

    ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে বান্দরবান শহরে যান। তারপর চাঁদের গাড়িতে ঘণ্টা চারেক যাত্রা শেষে রুমা বাস স্ট্যান্ডে পৌঁছান।

  3. বগামুখপাড়ায় রাত্রিবাস করুন

    গাইড নিয়ে ঝিরি পথে বগামুখপাড়া যান। পাহাড়ের মাঝ দিয়ে দীর্ঘ ঝিরি পথ; সেখানে স্থানীয়দের ঘরে রাত্রি যাপন করা যায়।

  4. রাইক্ষ্যং লেক ও প্রাঞ্জনপাড়া যান

    সাইকত পাড়া, এ্যানোপাড়া ও রেমাক্রি খাল পেরিয়ে রাইক্ষ্যং লেকের পূর্ব পাড়ে ত্রিপুরাদের প্রাঞ্জনপাড়ায় রাত্রি যাপন করুন।

  5. শেপ্রুপাড়া হয়ে তিনমুখ পিলার দেখুন

    চাজিংপাড়া ও শেপ্রুপাড়া হয়ে ধুপপানিছড়া থেকে তিনমুখ পিলারে যান। সীমান্ত বা শূন্যরেখা পেরিয়ে ভারত বা মিয়ানমারে নামবেন না।

তিনমুখ পিলার নিয়ে কিছু প্রশ্ন

তিনমুখ পিলার কোথায় অবস্থিত?

তিনমুখ পিলার রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমানায় অবস্থিত। উচ্চতা প্রায় ২৯১৫ ফুট; লাইস্রা হাফং ও মুখরা তুথাই হাফং চূড়ার মাঝখানে এই সীমানা খুঁটি দাঁড়িয়ে আছে।

তিনমুখ পিলারে কীভাবে যাওয়া যায়?

ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে বান্দরবান শহরে গিয়ে চাঁদের গাড়িতে রুমা যান। তারপর নিবন্ধিত গাইড নিয়ে বগামুখপাড়া, রাইক্ষ্যং লেকের প্রাঞ্জনপাড়া, শেপ্রুপাড়া ও ধুপপানিছড়া হয়ে তিনমুখ পিলারে পৌঁছানো যায়।

তিনমুখ পিলারে যেতে কি অনুমতি লাগে?

হ্যাঁ। তিনমুখ পিলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। বান্দরবান ও রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। রওনা হওয়ার আগে জেলা প্রশাসনের সর্বশেষ নির্দেশনা নিশ্চিত করুন।

তিনমুখ পিলারে যেতে কতদিন লাগে?

রুমা হয়ে তিনমুখ পিলারে পৌঁছাতে সাধারণত কয়েক দিনের ট্রেকিং লাগে। বগামুখপাড়া, প্রাঞ্জনপাড়া ও শেপ্রুপাড়ায় রাত্রি যাপন করে ধুপপানিছড়া হয়ে পিলারে যাওয়া যায়।

Leave a Comment
Share
ট্যাগঃ BandarbanpillarRangamatitinmukh
জায়গার ধরন: পর্যটন স্পট