ইকোজা হিল রিট্রিট
চট্টগ্রামের সীতাকুণ্ড মানেই পাহাড়ি ট্রেইল, ঝিরিপথ, ঝরনা আর সমুদ্রের হাওয়া মেশানো এক অনন্য ভ্রমণভূমি। এই প্রকৃতিনির্ভর অভিজ্ঞতায় নতুন…
Browse
একই বিষয়ের সব গাইড একসাথে।
চট্টগ্রামের সীতাকুণ্ড মানেই পাহাড়ি ট্রেইল, ঝিরিপথ, ঝরনা আর সমুদ্রের হাওয়া মেশানো এক অনন্য ভ্রমণভূমি। এই প্রকৃতিনির্ভর অভিজ্ঞতায় নতুন…
আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রাম শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড়…
মেলখুম (Melkhum) চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ-ট্রেইল। ট্রেইলটি মোটামুটি একদিনের ভ্রমনের জন্য যথেষ্ট।সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতো ঝিরি…
কুমিরা ঘাট (Kumira Ghat) বন্দর নগরী চট্রগ্রামের অন্যতম একটি সুন্দরতম স্থান যার অবস্থান সীতাকুণ্ডের কুমিরার ঘাট ঘরে। সাগরপাড়ে…
অনেকদিন থেকে কোথাও যাওয়া হয় না, চিন্তা করলাম বাড়ির কাছে মিরসরাই এর বোয়ালিয়া ও সাথে হরিনমারা ট্রেইল ঘুরে…
মিরসরাই অঞ্চলে সবচেয়ে সহজ এবং সুন্দর ট্রেইল হলো হরিণমারা ট্রেইল। ঝর্ণার কুমে পানি খেতে আসা হরিণ শিকার করা…
ঢাকা থেকে রাতের বাসে বা মেইল ট্রেনে রওনা দিলে সকালে আপনাকে সীতাকুণ্ড (Sitakunda) নামিয়ে দিবে। সীতাকুন্ড নেমে সকালের…
প্রথমে পাহাড়, তারপরে ইকো পার্ক, এরপর একটা সি বিচ, আর তারপর ঝর্ণা এবং শেষে একটা লেক!! আহা! কি…
ভ্রমন স্থান ১ম দিন : চন্দ্রনাথ পাহাড় + গুলিয়াখালী বীচ + মহামায়া লেকে ক্যাম্পিং২য় দিন : মহামায়াতে কায়াকিং…
বর্তমানে ভ্রমণপিপাসুদের অন্যতম আলোচিত জায়গার একটি চন্দ্রনাথ পাহাড়। তার থেকে ৩০-৪০ মিনিটের দূরত্বে খৈয়াছড়া ঝর্ণা। একদিনের ট্যুরের জন্যে…
গত কয়েক মাস সীতাকুন্ড ট্যুরের রিভিউ দেখে দেখে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে সীতাকুন্ড ট্যুর দিতেই হবে সেটা একা…
সীতাকুন্ড মীরসরাই রেঞ্জের যে কয়েকটা এডভেঞ্চারাস ও সুন্দর ট্রেইল রয়েছে তারমধ্যে ঝরঝরি ট্রেইল (Jhorjhori Trail) অন্যতম। সবুজ পাহাড়ে…
About
সীতাকুণ্ড (Sitakunda) চট্টগ্রামের একটি উপজেলা যা বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। ঝর্ণা, পাহাড়, ঝিরি, মেঘের দেখা কি নেই এখানে? আর এ কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক সীতাকুন্ড ভ্রমণে যাচ্ছেন। কেউ ক্যাম্পিং করছেন আবার কেউবা ট্রেকিং করে ঝর্ণায় গা ভিজিয়ে দিনে দিনেই ফিরে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এসব জায়গা থেকে ডে ট্রিপ দিয়ে ফিরে আসা যায় বলে বর্তমানে আরও বেশী আকারে জনপ্রিয়তা পেয়েছে সীতাকুন্ড।
সীতাকুণ্ড এবং এর আশেপাশের সব দর্শনীয় স্থান দেখতে গেলে একজন ভ্রমণকারীকে অবশ্যই কয়েকদিন অবস্থান করতে হবে। কেউ যদি ফেনী থেকে ট্রেইল শুরু করেন তাহলে বড় কমলদহ, ছোট কমলদহ, নাপিত্তাছড়া, খৈয়াছড়া বেড়িয়ে সহস্রধারা আর সুপ্তধারার লাস্যময়ী ঝর্ণা দেখতেই তার ৩ দিন লাগবে। সীতাকুণ্ড এর কাছেই আছে বাঁশবাড়িয়া আর গুলিয়াখালি সমুদ্রসৈকত। এসবের পাশাপাশি হাজারিখিল বা বাড়ৈয়াঢালা বনে যদি আলাদা করে ট্রেকিং করতে চান তাহলে তো আরও সময় লাগবে, তাই না? পবিত্র চন্দ্রণাথের পাহাড়ও কিন্তু মিস করা মতো নয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার পথেই বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্ব। ঢাকা থেকে যাওয়ার সময় চট্টগ্রামে প্রবেশের আগেই পড়বে সীতাকুণ্ড শহর। ঢাকা থেকে চট্টগ্রামের যে কোনো বাসে করেই সীতাকুণ্ড যেতে পারেন। এরপর ফকিরহাট বাসস্ট্যান্ড থেকে সিএনজি কিংবা অটোরিকশা দিয়ে সীতাকুণ্ড যেতে পারবেন।
সীতাকুন্ড কাঁচা বাজার এলাকায় এবং সীতাকুণ্ড থানা সংলগ্ন এলাকায় মোটামুটি মানের অল্পকিছু আবাসিক হোটেল রয়েছে যাদের মধ্যে হোটেল কম্পোট জোন, জলসা, নিউ সৌদিয়া, সৌদিয়া, সায়মন উল্লেখযোগ্য। হোটেল কম্পোট জোন, জলসা, নিউ সৌদিয়া অপেক্ষাকৃত নতুন এবং মান ভালো। এদের রুম ভাড়া এসি ডাবল বেড – ১০০০ টাকা এবং নন এসি ৫০০-৭০০ টাকার মধ্যে।
এছাড়া চট্টগ্রাম শহরের যে কোনো মানের হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। থাকা-খাওয়ার জন্য চট্টগ্রাম শহরে বিভিন্ন মান ও দামের আবাসিক হোটেল-মোটেলের সুব্যবস্থা রয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড অথবা ভাটিয়ারীতে থাকার জন্য আবাসিক সুব্যবস্থা রয়েছে।
ভ্রমণ পরিকল্পনা
পছন্দের জায়গাগুলো আলাদা তালিকায় রেখে পরবর্তী ভ্রমণ সহজে পরিকল্পনা করুন।
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
জনপ্রিয় গন্তব্য
আগামী ৬ই আগস্ট ২০২৬ হতে পর্যটকদের জন্য তাজিংডং ও বাকলাই ঝর্ণা ভ্রমন উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উন্মুক্ত করে দেওয়া হলেও এখনই মিলছে না রাত্রিযাপনের অনুমতি। অর্থাৎ দিনে দিনে ঝর্ণা দেখে ফিরতে হবে থানচি সদরে। সঙ্গে নিতে হবে উপজেলা প্রশাসন কতৃক নিবন্ধিত গাইড।