মাওলিননং
ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার মাওলিননং (Mawlynnong) গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর দুবার…
Browse
একই বিষয়ের সব গাইড একসাথে।
ঘুরে এলাম মেঘালয়ের রাজধানি শিলং ও চেরাপুঞ্জি থেকে। এ যেন ভিন্ন ব্যাঞ্জনা। জীবন চলার পথে নিত্য নতুন পথ…
Not all classroom has four walls. জাফলং,বিছানাকান্দি ঘুরতে যাওয়ার সময় ঐ পাশের পাহাড়,ঝরনাগুলা দিকে হা করে তাকিয়ে থাকতাম…
About
মেঘালয় (Meghalaya) এর মত সৌন্দর্য্যের এমন আধার খুঁজে পাওয়া ভার। যেখানে আছে সবুজ পাহাড় আর মেঘের নিবিড় আলিঙ্গন। আছে পাথুরে গা বেয়ে নেমে আসা ঝর্ণার অবারিত ধারা। পথের ভাজে ভাজে রোমাঞ্চ আর নতুনত্ব। যার রূপের কাছে হার মানে ভ্রমণপিয়াসি পর্যটকও। আকাশে খণ্ড খণ্ড মেঘের মিতালি। প্রবাহমান বাতাসের গতিতে ভেলার মতো তার ছুটে চলা। সূর্যের সাথে হয়, লুকোচুরি। ইচ্ছে করলেই পাঁচ আঙুলে ছুঁয়ে দেখা যায় মেঘের ভেলা। রাজ্যের নামটাও হয়তো তাই মেঘালয়। যদিও ভারতের উত্তর-পূর্বের এই শহরটিকে অনেকেই বলেন সবুজ পাহাড়ের নগর।
সিলেটের তামাবিল ইমিগ্রেশন পার হলেই, ভারতের অনিন্দ্য সুন্দর এই রাজ্য। সবুজ পাহাড়ের বুক চিড়ে সাপের মতো আঁকাবাকা পথ। পাথুরে গা বেয়ে নেমে আসা উমক্রম ঝর্ণার শীতল জল, চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলসের রোমাঞ্চকর গল্প, রহস্যে ঘেরা মুয়েসমাই গুহা, ডাউকি নদীর মনোহর রূপ কিংবা দলছুট মেঘেদের বাঁধভাঙা উচ্ছ্বাস, সবই যেন পথিককে কোরে তোলে আরও ভ্রমণপিয়াসী। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয়কে তাই বলা হতো প্রাচ্যের স্কটল্যান্ডও। সাড়ে আট হাজার বর্গমাইলজুড়ে প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে বিস্ময় জাগানিয়া রূপের ছটা।
আদার ব্যাপারী
ট্রেইল পাস
পোস্ট সেভ, চেক-ইন, বাকেট লিস্ট ও ট্রাভেল ম্যাপ রাখতে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আদার ব্যাপারী
জনপ্রিয় গন্তব্য