রাতারগুল হলিডে হোম (Ratargul Holiday Home) বাংলাদেশের সিলেট জেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত। রাতারগুল হলিডে হোম রিসোর্ট থেকে মাত্র ৫ মিনিটের দুরুত্বেই শুরু হয় সোয়াম্প ফরেস্ট যাত্রা। ৫ টি এসি রুমের একটি ভিলা এটি যার প্রতিটি রুমের সাথে রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ওয়াশরুম। এখানকার নিজস্ব রেস্টুরেন্টে পাবেন আকর্ষণীয় সব খাবার এবং তাদের মূল্যও কিন্তু বেশ হাতের নাগালেই। রয়েছে রাতারগুল ফরেস্টে কায়াকিং করার সুবিধা। এখান থেকে নৌকা দিয়ে ঘুরে আসতে পারবেন বিছানাকান্দি থেকে। দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী ব্যক্তিগত খরচে রাতারগুল হলিডে হোম এর নিজস্ব কায়াক ও অভিজ্ঞ মাঝির সাহায্যে রাতারগুল থেকে বিছানাকান্দি নৌ-যাত্রা আপনার ট্যুরকে করবে আরো রোমাঞ্চকর।
এছাড়াো আশে পাশে ঘুরে দেখতে পারবেন খাদিমনগর ন্যাশনাল পার্ক, চা-বাগান সহ সিলেটের আকর্ষণীয় সব পর্যটন স্থান। ফ্যামিলি আউটিং থেকে শুরু করে পিকনিক, পার্টি, অফিসিয়াল প্রোগ্রাম অথবা শুটিং – সব কিছুর জন্য পারফেক্ট রাতারগুল হলিডে হোম। প্রাইভেট ভাবে পুরো ভিলা নিয়ে নিতে পারবেন কম খরচে। এক্ষেত্রে খরচ পড়বে ১৫০০০-১৮০০০ টাকা।
রুম এবং সুইটস
রাতারগুল হলিডে হোম এ বুকিং দিতে চাইলে আপনি ছয় ধরনের রুম কিংবা সুইটসে বুইং দিতে পারবেন। নিম্নে এদের ক্যাটেগরি, কতজন থাকতে পারবেন, সুবিধাদি এবং ভাড়া দেয়া হলো –
- সম্পূর্ন ভিলা – ৫ টি এসি রুমের সাথে আছে ৪ টি লাগোয়া বারান্দা, আছে ৪ টি ট্যারেস এবং প্রতিটির সাথে এট্যাচ বাথরুম। সম্পুর্ন ভিলাটি ভাড়া নিতে আপনাকে গুনতে হবে ১৫০০০-১৮০০০ টাকা। থাকতে পারবেন ১৪ জন সাথে বাচ্চারা তো আছেই।
- নিহারিকা – থাকতে পারবেন ৪ জন। ১টি ডাবল বেডের রুম সাথে একটি ব্যালকনি এবং একটি ট্যারেস সুবিধা পাবেন। ভাড়া পড়বে ৬০০০ টাকা।
- কদম – থাকতে পারবেন ২ জন। ১টি ডাবল বেডের রুম সাথে একটি ব্যালকনি সুবিধা পাবেন। ভাড়া পড়বে ৪৫০০ টাকা।
- জোনাকি – থাকতে পারবেন ২ জন। ১টি ডাবল বেডের রুম সাথে একটি ব্যালকনি সুবিধা পাবেন। ভাড়া পড়বে ৪৫০০ টাকা।
- হিজল – থাকতে পারবেন ২ জন। ১টি রুমে ২টি ডাবল বেড এবং একটি ব্যালকনি সুবিধা পাবেন। ভাড়া পড়বে ৩৫০০ টাকা।
- তমাল – থাকতে পারবেন ২ জন। ১টি রুমে ২টি ডাবল বেড এবং একটি ব্যালকনি সুবিধা পাবেন। ভাড়া পড়বে ৩৫০০ টাকা।
সুযোগ সুবিধাদি
রাতারগুল হলিডে হোম রিসোর্ট ৫ টি আধুনিক সুবিধা সম্বলিত বিলাসবহুল এসিরুম সহ নিম্নোক্ত সুবিধাদি দিয়ে থাকে –
- প্রাইভেট ভিলা ভাড়া নেয়ার সুবিধা
- বাচ্চাদের খেলার জন্যে প্লে-গ্রাউন্ড
- নিজস্ব রেস্টুরেন্ট সুবিধাসহ লাইভ BBQ সুবিধা
- পুরো সিলেট জুড়ে তাদের পরিবহন সুবিধা ব্যবহারের সুযোগ
- বোটিং
- কায়াকিং
রাতারগুল হলিডে হোম বুকিং এবং যোগাযোগ
বুকিং এবং বিস্তারিত তথ্য জানতে কল করুন : 01810 011 141
ওয়েবসাইট – ratargulholidayhome.com
ফেইসবুক পেইজ – fb.com/ratargulholidayhome
যাওয়ার উপায়
রাতারগুল হলিডে হোম সিলেট এয়ারপোর্ট থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গোয়াইনঘাট এর মহিশ খের গ্রামে অবস্থিত। সিলেট এয়ারপোর্ট থেকে সিএনজি কিংবা ট্যাক্সি নিয়ে খুব সহজেই আপনি পৌছে যেতে পারবেন। এছাড়া সিলেট বাস স্ট্যান্ড থেকে যেতে চাইলে প্রায় ১ ঘন্টা সময় লাগবে।
আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক, এটাই হোক আমাদের সকলের চাওয়া।