বাংলাদেশ · গন্তব্য

বাগেরহাট

১৬টি দর্শনীয় স্থানের গাইড

Explore

দর্শনীয় স্থানসমূহ

ছবি, গল্প আর দিকনির্দেশ — প্রতিটি স্থানের বিস্তারিত গাইড।

দুবলার চর
পোস্ট বাগেরহাট

দুবলার চর

দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে…

নয় গম্বুজ মসজিদ
পোস্ট বাগেরহাট

নয় গম্বুজ মসজিদ

নয় গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত জীন্দাপীর মসজিদের দক্ষিণদিকে এবং ঠাকুরদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত। নয় গম্বুজ মসজিদ ১৫ শতাব্দীতে নির্মিত…

মংলা পোর্ট
পোস্ট বাগেরহাট

মংলা পোর্ট

মংলা পোর্ট বা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত। এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।…

Travel notes

যাত্রা ও তথ্য

সড়ক, নৌপথ, ভাড়া আর স্থানীয় টিপস — এক জায়গায়।

১৯৮৩ সালে বাংলাদেশের একটি শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়, ঐ শহরটি হল মসজিদের শহর খ্যাত বাগেরহাট। বাংলাদেশের দক্ষিন পশ্চিমে অবস্থিত বাগরেহাট জেলার অর্ন্তভুক্ত বাগেরহাট শহরটি খুলনা থেকে ১৫ মাইল দক্ষিন- পূর্ব দিকে এবং ঢাকা থেকে ২০০ মাইল দক্ষিন পশ্চিমে অবস্থিত। এই শহরটির অপর নাম ছিলো খলিফতাবাদ। মুঘল সম্রাট সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের আমলে হযরত খান-ই-জাহান ( রহঃ) এই শহরটি গড়ে তোলেন। এই শহরের মূল সোন্দর্য্য ষাট গম্বুজ মসজিদ। অন্যান্য আরও ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে – খান জাহান আলী মাজার, ষাট গম্বুজ মসজিদ, খাঞ্জেলী দীঘি, চুনাখোলা মসজিদ , রনভিজয়পুর মসজিদ , সি মসজিদ, নয় গম্বুজ মসজিদ, ছয় গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ , বিবি বেগনী মসজিদ, দশ গম্বুজ মসজিদ, রেজাই খান মসজিদ, জিন্দা পীর মাজার ও জাদুঘর,  সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, অযোধ্যা মঠ/কোদলা মঠ, ঢিবি, ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি, মোরেলের স্মৃতিসৌধ, ১৮৬৩ সালে তৎকালীন এসডিও মংলা পোর্ট, চিলা চার্চ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি, প্রফুল্ল ঘোষের বসতবাড়ি, নীলসরোবর, জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ, শাহ আউলিয়াবাগ মাজার, হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার, নাটমন্দির, রামজয় দত্তের কাছারিবাড়ি, ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার, কৃষ্ণমূর্তি, গোপাল জিউর মন্দির, লাউপালা, যাত্রাপুর, দুবলার চর, কটকা, কচিখালি, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, সুন্দরবনের ‘করমজল’ ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, মোংলা বন্দর, চন্দ্রমহল ইকোপার্ক ও মাঝের চর।