সিলেটের সীমান্তঘেঁষা পাথুরে নদী, শীতল জলের পাহাড়ি ছড়া, খাসিয়া পুঞ্জি এবং মেঘালয়ের সবুজ পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য বর্ডার হাইকিং একটি চমৎকার অ্যাডভেঞ্চার। এটি কোনো সাধারণ লাক্সারি ডে-ট্যুর নয়; বরং পায়ে হেঁটে মেঠোপথ, পাথুরে ট্রেইল ও পাহাড়ি নদী পার হয়ে প্রকৃতির খুব কাছ থেকে রূপ দেখার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
উৎমাছড়া থেকে শুরু করে রুদ্রছড়া, তুরংছড়া, বিছানাকান্দি হয়ে লক্ষণছড়া ও পান্থুমাই পর্যন্ত বিস্তৃত এই রুটের পূর্ণাঙ্গ ভ্রমণ পরিকল্পনা, যাতায়াত নির্দেশিকা, খরচের হিসাব এবং প্রয়োজনীয় নিরাপত্তা টিপস নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
রাতের ট্রেনে যাত্রা শুরু করাই এই ট্রিপের জন্য সবচেয়ে উপযুক্ত। কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত ১০:০০ টায় ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের টিকিট কেটে নিন। শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি ৪১০ টাকা। রাতের আরামদায়ক জার্নি শেষে পরদিন ভোরে সিলেট পৌঁছাবেন।
ঢাকা ➔ সিলেট স্টেশন ➔ আম্বরখানা ➔ ভোলাগঞ্জ বাজার ➔ চড়ার বাজার ➔ উৎমাছড়া ➔ (হাইকিং শুরু) রুদ্রছড়া ট্রেইল ➔ তুরংছড়া ➔ বিছানাকান্দি (রাত্রিযাপন) ভোরে সিলেট রেলওয়ে স্টেশনে নেমে পায়ে হেঁটে সুরমা ব্রিজ পার হন। ব্রিজের ওপারে মোড় থেকেই আম্বরখানা বাস স্ট্যান্ডের লোকাল অটোরিকশা পাবেন (ভাড়া ২০–২৫ টাকা)। আম্বরখানায় নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিন (বাজেট: ৬০ টাকা)। এরপর আম্বরখানা থেকে ভোলাগঞ্জের বিআরটিসি (BRTC) বাসে উঠুন, ভাড়া ৮০ টাকা। আম্বরখানা থেকে সরাসরি উৎমাছড়ার গাড়ি পাওয়া যায়, লোকাল কিংবা রিজার্ভ। লোকালে জনপ্রতি ১৮০ টাকা করে সিএনজি নিয়ে চরার বাজার যাওয়া যাবে।
ভোলাগঞ্জ বাজার নেমে লোকাল অটো নিয়ে চলে যান চড়ার বাজার (ভাড়া ৬০–৭০ টাকা)। চড়ার বাজার থেকে মাত্র ৫ মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন উৎমাছড়ায়।
জরুরি সতর্কতা: চড়ার বাজার বা উৎমাছড়া থেকেই দুপুরের খাবার খেয়ে নিন অথবা হালকা খাবার সাথে নিয়ে নিন। কারণ এরপর ট্রেকিং রুটে বিছানাকান্দি পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো খাবারের হোটেল বা দোকান পাবেন না। (দুপুরের খাবার বাজেট: ১২০ টাকা)।
উৎমাছড়া পয়েন্ট থেকে মূল হাইকিং শুরু হবে। স্থানীয় গাইড সাথে নিয়ে গ্রামীণ আলপথ, কাঁদা ও পাথুরে ছড়া পার হয়ে এগিয়ে চলুন:
বিছানাকান্দি বাজারেই রাত কাটাতে হবে। সেখানে থাকার জন্য জলপরী আবাসিক পর্যটন হোটেল (ফোন: ০১৭৮৯-১৪৯৪১৪) রয়েছে। হোটেলটির প্রতি রুমের ভাড়া ১,০০০–১,৫০০ টাকার মধ্যে, যেখানে অনায়াসে একটি বড় রুমে ৬–৮ জন থাকা যায়। গ্রুপে ভাগ করে নিলে জনপ্রতি থাকার খরচ পড়বে প্রায় ৫০০ টাকা (টিম বড় হলে খরচ আরও কমবে)। রাতে বিছানাকান্দি বাজারের লোকাল হোটেলে রাতের খাবার খেয়ে নিন (বাজেট: ১০০ টাকা)। এছাড়া বিছনাকান্দিতে পাবেন মেঘালয় রেস্ট হাউজ (০১৭৫৮-২২৭০১১), ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।
বিছানাকান্দি ➔ (নৌকা পারাপার) কুলুমছড়া ➔ লক্ষণছড়া ➔ পান্থুমাই ঝর্ণা ভিউ ➔ পান্থুমাই বাজার ➔ গোয়াইনঘাট ➔ সিলেট শহর ➔ ঢাকা সকালে বিছানাকান্দি বাজারে নাস্তা সেরে নিন (বাজেট: ৬০ টাকা)।
পান্থুমাই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর ওপারে ভারতের মেঘালয় অংশে অবস্থিত বিশাল বরহিল ঝর্ণা যা আমাদের দেশে পান্থুমাই ঝর্ণা দেখা যায়।
পান্থুমাই দেখা শেষ করে পান্থুমাই বাজার চলে আসুন। বাজার থেকে লোকাল সিএনজি নিয়ে চলে যান গোয়াইনঘাট সদর (ভাড়া ৫০ টাকা)। গোয়াইনঘাট থেকে সরাসরি সিলেটের বাসে উঠুন (ভাড়া ১২০ টাকা)। সিলেট শহরে পৌঁছে রাতের খাবার খেয়ে নিন (বাজেট: ১০০ টাকা)। এরপর রাত ১১:৩০ টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিন (ভাড়া ৪১০ টাকা)।
| খরচের খাত / বিবরণ | যাতায়াতের মাধ্যম / ধরন | আনুমানিক খরচ (টাকা) |
|---|---|---|
| ঢাকা থেকে সিলেট | উপবন এক্সপ্রেস (শোভন চেয়ার) | ৪১০/- |
| সুরমা ব্রিজ থেকে আম্বরখানা | লোকাল অটো | ২৫/- |
| ১ম দিন সকালের নাস্তা | আম্বরখানা | ৬০/- |
| আম্বরখানা থেকে ভোলাগঞ্জ বাজার | বিআরটিসি (BRTC) বাস | ৮০/- |
| ভোলাগঞ্জ থেকে চড়ার বাজার | লোকাল অটো | ৭০/- |
| ১ম দিন দুপুরের খাবার | চড়ার বাজার / উৎমাছড়া | ১২০/- |
| বিছানাকান্দিতে রাত্রিযাপন | জলপরী হোটেল (শেয়ারিং বেসিসে) | ৫০০/- |
| ১ম দিন রাতের খাবার | বিছানাকান্দি বাজার | ১০০/- |
| ২য় দিন সকালের নাস্তা | বিছানাকান্দি বাজার | ৬০/- |
| বিছানাকান্দি থেকে কুলুমছড়া পারাপার | পিয়াইন নদী পারাপারের নৌকা (শেয়ার্ড) | ১০০/- |
| ২য় দিন দুপুরের হালকা খাবার / স্ন্যাক্স | ট্রেইল চলাকালীন | ৫০/- |
| পান্থুমাই বাজার থেকে গোয়াইনঘাট | লোকাল সিএনজি | ৫০/- |
| গোয়াইনঘাট থেকে সিলেট | লোকাল বাস | ১২০/- |
| ২য় দিন রাতের খাবার | সিলেট শহর | ১০০/- |
| সিলেট থেকে ঢাকা | উপবন এক্সপ্রেস (শোভন চেয়ার) | ৪১০/- |
| সর্বমোট আনুমানিক খরচ | সবকিছু সর্বোচ্চ ধরে | ২,২৫৫/- টাকা |
বাজেট নোট: ১. ব্যক্তিগত কেনাকাটা বা ইমার্জেন্সি ফান্ডের খরচ এতে অন্তর্ভুক্ত নয়। ২. অটো, সিএনজি, নৌকা ও হোটেল ভাড়ার ক্ষেত্রে ভালো বার্গেইনিং (দামাদামি) করলে খরচ আরও কমিয়ে ১,৮০০–২,০০০ টাকার মধ্যে সম্পন্ন করা সম্ভব।
Leave a Comment