ভ্রমণের উদ্দেশ্য হোক বা ব্যবসায়িক কারণেই হোক আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ঢাকা শহরে আসতে হয় এবং বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করতে হয়। পাশাপাশি বহির্বিশ্বের অনেক দেশ হতেও প্রতিদিন এই শহরে অনেক মানুষ আসা যাওয়া করে। এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের উচ্চ মানের থেকে শুরু করে সাধারণ মানের হোটেল রয়েছে। এইসব হোটেল গুলোতে ৫০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকার মধ্যে রুম ও সুইট ভাড়া পাওয়া যায়। এইসব হোটেলের মধ্যে কিছু কিছু হোটেল আছে যারা ব্রেকফাস্ট, কার পার্কিং সহ অন্যান্য ইনডোর এন্টারটেইনমেন্ট এর সুবিধা দিয়ে থাকে। আবার বাজেট হোটেল যেগুলো আছে সেগুলোতে শুধুমাত্র রাত্রি যাপন করা গেলেও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা তেমন পাওয়া যায় না। রুম ভাড়ার সাথে যেহেতু এইসব সুযোগ-সুবিধা সম্পর্কিত তাই আমাদের এসব হোটেলে থাকার আগে অবশ্যই তাদের সেবা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া আবশ্যক।
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি ঢাকা শহরের বেশ কিছু ভালো ও বিভিন্ন মানের হোটেলের আনুষঙ্গিক সেবা ও রুম ভাড়ার বিস্তারিত তথ্য।
ঢাকার অভিজাত এলাকা গুলশানে অবস্থিত একটি ৩ ধারকা মনের হোটেল। বিদেশ থেকে আগত অতিথি এবং বাংলাদেশের ব্যবসায়ী সমাজের জন্য এটি একটি ভালো থাকার মত আবাসন ব্যবস্থা। এই হোটেলের রয়েছে বিভিন্ন ধরনের খাবারের রেস্টুরেন্ট, এয়ারপোর্ট ট্রানসফার ফেসিলিটি এবং ব্রেকফাস্ট এর সুবিধা। এই হোটেলের সবগুলা রুম এসি এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফার্নিচার দ্বারা রুমগুলো সুসজ্জিত। এই হোটেল তাদের অতিথিদের জন্য ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট এবং গাড়ি ভাড়া সুবিধা প্রদান করে।
ঢাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত একটি ৫ তারকা হোটেল যেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি বাংলাদেশের ধনাঢ্য অতিথিরাও রাত যাপন করেন। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির বিলাসবহুল রুমের পাশাপাশি রয়েছে ইতালিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান খাবারের বিভিন্ন রেস্টুরেন্ট, স্পা এবং সুইমিংপুল সুবিধা। এই আরামদায়ক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে একটি মুদ্রা বিনিময় কাউন্টার, ফ্রন্ট ডেস্ক পরিষেবা, রুম সার্ভিস, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি এবং লিফট।
একটি থ্রি স্টার হোটেল যেটি ঢাকার বনানী আবাসিক এলাকার বি ব্লক এ অবস্থিত। এই হোটেলে যেমন বাংলাদেশী অতিথিরা থাকেন, ঠিক তেমনি বিদেশি অতিথিরাও এই হোটেলে থাকতে পছন্দ করেন। এই হোটেলটির এমন বেশকিছু অসাধারণ সুবিধে রয়েছে যেগুলো সচরাচর অন্যান্য হোটেলে পাওয়া যায় না আর এদের রুমগুলোর আভ্যন্তরীণ পরিবেশও অত্যন্ত চমৎকার। ঢাকার এই হোটেলটি ফ্রি কার পার্কিং, লিফ্ট, কারেন্সী এক্সচেঞ্জ, রুম সার্ভিস এবং পুরো হোটেল জুড়ে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
এটি গুলশানে অবস্থিত একটি তিন তারকা মানের হোটেল। ৬০০০ টাকা থেকে ১২০০০ টাকার মধ্যে এই হোটেলে বিভিন্ন ধরনের রুম ভাড়া পাওয়া যায়। এই আরামদায়ক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কারেন্সী এক্সচেঞ্জ, রুম সার্ভিস, মুদ্রা বিনিময় কাউন্টার এবং লিফট।
কা শহরের প্রাণকেন্দ্র কারোয়ান বাজার এ অবস্থিত। ত্রি ষ্টার হোটেলটি সব সময় স্বল্প খরচে দেশী বিদেশী পর্যটকদের আবাসন সুবিধা দিয়ে থাকে। এখানে ৪ হাজার টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে কাপল রুম এবং ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকার মধ্যে ফ্যামিলি রুম ভাড়া পাওয়া যায়। এই হোটেল তাদের অতিথিদের জন্য ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, প্রতিদিনের হাউসকীপিং, দৈনিক গৃহস্থালি, ফ্রি ওয়াই ফাই সুবিধাএবং গাড়ি ভাড়া সুবিধা প্রদান করে।
ঢাকা শহরের গুলশান এলাকার মধ্যে নিরাপদ পরিবেশের মধ্যে থাকা যায় এরকম যেসব হোটেল আছে সেগুলোর মধ্যে এটি অন্যতম। এদের রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা, লন্ড্রি ফ্যাসিলিটি এবং ব্রেকফাস্ট সুবিধা। এদের সবগুলো রুমই সুন্দরভাবে ফার্নিশ করা। এই অত্যাধুনিক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফ্রি ওয়াই ফাই সুবিধা, একটি মুদ্রা বিনিময় কাউন্টার এবং একটি লিফট।
ঢাকা শহরের পান্থপথে অবস্থিত একটি ত্রি ষ্টার হোটেল, এয়ারপোর্ট থেকে এটি ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই হোটেলের কাছাকাছি রয়েছে অনেকগুলু ভালো ভালো নামকরা শপিংমল এবং রেস্টুরেন্ট। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই হোটেল থেকে সহজেই যাতায়াত করা যায়। ৪০০০ টাকার মধ্যে এই হোটেল এ ডিলাক্স এসি রুম ভাড়া পাওয়া যায়। বিলাসবহুল ও আরামদায়ক এই হোটেলের বিভিন্ন সেবার মধ্যে অন্যতম হলো এই সুবিধাগুলো যেমন রুম সার্ভিস, প্রতিদিনের হাউসকীপিং, দৈনিক গৃহস্থালি, ব্যাগেজ স্টোরেজ, ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, ফ্রি ওয়াই ফাই সুবিধা।
ঢাকা শহরের পান্থপথের সন্নিকটে প্রিনরোডে অবস্থিত একটি মানসম্পন্ন আবাসিক হোটেল। এই হোটেলটিতে ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে ভাল মানের রুম থাকার জন্য পাওয়া যায় এবং সাথে আছে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা। আপনি এই হোটেলে রাত্রি যাপন করলে যে সব সুবিধা পাবেন সেগুলো হলো দৈনিক গৃহস্থালি, রুম সার্ভিস, ফ্রি কার পার্কিং, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি এবং আরো অনেক কিছু।
ঢাকা শহরের বনানী আবাসিক এলাকায় অবস্থিত একটি চার তারকা মানের হোটেল। এই হোটেলে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং ইনডোর সুইমিংপুল। এই হোটেলটি অতিথিদের জন্য এয়ারপোর্ট ট্রান্সফার ফেসিলিটি দিয়ে থাকে। ৮ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে এই হোটেলে ডিলাক্স রুম ভাড়া পাওয়া যায়। ঢাকার এই হোটেলটি লিফ্ট, ব্যাগেজ স্টোরেজ, ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, ফ্রি কার পার্কিং, কারেন্সী এক্সচেঞ্জ এবং পুরো হোটেল জুড়ে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
ঢাকা শহরের বিজয়নগর রোডে অবস্থিত যেটি ঢাকার অত্যন্ত ব্যস্ত এলাকা মতিঝিল এর কাছাকাছি। এই হোটেলে দুই হাজার টাকার মধ্যে কাপল রুম এবং সাড়ে তিন হাজার টাকার মধ্যে ফ্যামিলি রুম ভাড়া পাওয়া যায়। রুমের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্যাটেলাইট কানেকশন সহ টেলিভিশন, এয়ার কন্ডিশনিং সুবিধা এবং গেস্ট টয়লেট্রিজ। এই আরামদায়ক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, ব্যাগেজ স্টোরেজ, ফ্রি ওয়াই ফাই সুবিধা, মুদ্রা বিনিময় কাউন্টার এবং লিফট।
ঢাকা শহরের গুলশানে অবস্থিত একটি ৩ তারকা হোটেল। এ হোটেলের রুমগুলো অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড এবং প্রতিটি রুম এ সাউন্ড প্রুফ উইন্ডোর ব্যবস্থা আছে। প্রতিটা রুমে আরো রয়েছে বেলকনি, প্রাইভেট বাথরুম, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনিং ফেসিলিটি। সর্বোপরি, এই হোটেলে রুম সার্ভিস, মুদ্রা বিনিময় এক্সচেঞ্জ, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি, লিফট, ফ্রন্ট ডেস্ক পরিষেবা এবং লাগেজ স্টোরেজ রয়েছে।
ঢাকার প্রগতি স্বরণিতে অবস্থিত একটি ৩ তারকা হোটেল। ঢাকা শহরের সব বাণিজ্যিক এলাকা গুলো এই হোটেলের কাছাকাছি দূরত্বে অবস্থিত হওয়ার কারণে এখানে অবস্থান করলে সব জায়গায় খুব স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়া করা যায়। ঢাকা এয়ারপোর্ট হতে এটি মাত্র ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ হোটেলের সবগুলো রুম ডিলাক্স ক্যাটাগরির এবং সবগুলোতে এয়ার কন্ডিশনিং সুবিধা বিদ্যমান। এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরি রুমের মধ্যে রয়েছে কাপল রুম, ডিলাক্স রুম এবং বিভিন্ন ধরনের সুইট। এই অত্যাধুনিক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, রুম সার্ভিস, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি এবং লিফট।
গুলশান ২ নাম্বারে অবস্থিত একটি চার তারকা মানের আরামদায়ক হোটেল। এই হোটেলে রুম এবং সুইট গুলুর ভাড়া ৬০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তাদের গ্রাহক সেবা অত্যন্ত ভালো মানের এবং তারা অতিথিদের এয়ারপোর্ট পিকাপ সুবিধা দিয়ে থাকে। ঢাকা শহরের এই হোটেলটি লিফ্ট, ফ্রি কার পার্কিং, কারেন্সী এক্সচেঞ্জ এবং পুরো হোটেল জুড়ে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
উত্তরা ৪ নাম্বার সেক্টরে অবস্থিত এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব লোকেশন থেকে এই হোটেলে পৌঁছানো যায় সহজে। সব ক্যাটাগরির রুমের ভাড়া ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। এই হোটেলে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট পিকআপ এবং রেস্টুরেন্ট এর ব্যবস্থা রয়েছে। অথিতিদের সর্বোত্তম সেবার কথা মাথায় রেখে এই হোটেল যে সকল সেবা দেয় সেগুলো হচ্ছে ফ্রন্ট ডেস্ক পরিষেবা, ফ্রি কার পার্কিং,লিফ্ট, দ্রুতগতির ওয়াই ফাই কানেকশন, রুম সার্ভিস ইত্যাদি।
গুলশান ২ এ অবস্থিত একটি নিরাপদ ও আরামদায়ক হোটেল। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে যেমন কাপল রুম, ডিলাক্স সুইট ও প্রেসিডেনশিয়াল সুইট এবং এগুলার ভাড়া ৪ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। এই হোটেলের যত অতিথিরা ছিলেন সবাই হোটেল সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। ঢাকার এই হোটেলটি লিফ্ট, ফ্রি কার পার্কিং, পুরো হোটেল জুড়ে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট এবং কারেন্সী এক্সচেঞ্জ সুবিধা দিয়ে থাকে।
গুলশান ২ নম্বর এ অবস্থিত একটি হোটেল যেটি বিদেশি পর্যটক এবং বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই হোটেলের রয়েছে চমৎকার রুম সার্ভিস এবং ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট স্টাফ। গেস্টদের ব্রেকফাস্টের জন্য এরা এদের রেস্টুরেন্টে ভালো সুবিধা দেয় আর এদের রুমগুলো অত্যন্ত সুসজ্জিত। বিলাসবহুল ও আরামদায়ক এই হোটেলের বিভিন্ন সেবার মধ্যে অন্যতম হলো এই সুবিধাগুলো যেমন ব্যাগেজ স্টোরেজ, ফ্রন্ট ডেস্ক পরিষেবা, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি, রুম সার্ভিস, দৈনিক গৃহস্থালি ইত্যাদি।
টঙ্গী রেল স্টেশন এর বিপরীতে অবস্থিত একটি ভালো মানের হোটেল। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির ডিলাক্স ও সুপার ডিলাক্স রুম রয়েছে। মান অনুসারে এই রুমগুলোর ভাড়া ২৫০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত হয়। আপনি এই হোটেলে রাত্রি যাপন করলে যে সব সুবিধা পাবেন সেগুলো হলো গাড়ি ভাড়া, স্মোকিং জোন, উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট, কারেন্সী এক্সচেঞ্জ, রুম সার্ভিস এবং আরো অনেক কিছু।
ঢাকা শহরের বনানী এলাকার মধ্যে যে সকল মানসম্পন্ন থ্রি স্টার ও ফোর ষ্টার হোটেল রয়েছে সেগুলোর মধ্যে এই হোটেলটা অন্যতম। এই হোটেলের কাপল রুম গুলো সাধারণত ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে ভাড়ায় পাওয়া যায় আর সুইট গুলো পাওয়া যায় থেকে ১০০০০ টাকার মধ্যে। এরা অতিথিদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং গাড়ি ভাড়া সুবিধা দিয়ে থাকে। অথিতিদের সর্বোত্তম সেবার কথা মাথায় রেখে এই হোটেল যে সকল সেবা দেয় সেগুলো হচ্ছে ফ্রন্ট ডেস্ক পরিষেবা, ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা,লিফ্ট, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি, রুম সার্ভিস ইত্যাদি।
ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি এক কিলোমিটার দূরত্বের মধ্যে উত্তরা ৪ নাম্বার সেক্টরে অবস্থিত একটি উন্নত মানের হোটেল যেখানে দেশি ও বিদেশীরা রুম বুকিং করে তাদের অসাধারণ আথিতেয়তা গ্রহণ করতে পারে। এখানে সিঙ্গেল রুম থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে থাকার জন্য ডিলাক্স সুইট পর্যন্ত ভাড়া পাওয়া যায়। রুম ভাড়া ৪ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে থাকে। হোটেলের অতিথিরা কার রেন্টাল, এয়ারপোর্ট পিকাপ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইত্যাদি সুবিধা এই হোটেলে পায়। এই আরামদায়ক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি, ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা এবং লিফট।
উত্তর এক নাম্বার সেক্টর এ অবস্থিত একটি নিরাপদ এবং আধুনিক আরামদায়ক হোটেল। এই হোটেলটির অবস্থান এয়ারপোর্ট এর অত্যন্ত কাছাকাছি হওয়ায় বিদেশ থেকে আগত এবং বিদেশগামী লোকজন এই হোটেলে থাকতে পছন্দ করেন। এদের রুমের মধ্যে আছে ফ্রিজ, আলনা, টয়লেট্রিজ, টিভি, ওয়ারড্রব, সোফা ইত্যাদি। এই হোটেল তাদের অতিথিদের জন্য ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, লাগেজ স্টোরেজ এবং দৈনিক গৃহস্থালি, কারেন্সী এক্সচেঞ্জ এবং গাড়ি ভাড়া সুবিধা প্রদান করে।
ঢাকা শহরের উত্তরা ১ নাম্বার সেক্টর এ অবস্থিত একটি ৩ তারকা মানের হোটেল। এই হোটেলে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আর নিরাপত্তার জন্য সিকিউরিটি সার্ভিস এবং ভালো মানের খাবারের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা। ঢাকা শহরের এই হোটেলটি লিফ্ট, কারেন্সী এক্সচেঞ্জ, রুম সার্ভিস, গেস্ট লন্ড্রি ফ্যাসিলিটি, দৈনিক গৃহস্থালি, ফ্রি কার পার্কিং এবং পুরো হোটেল জুড়ে উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ২ কিলোমিটার এর মধ্যে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত। এখানে আসলে পাবেন কাপল নিয়ে থাকার জন্য এসি রুম এবং বেশি লোক হলে ফ্যামিলি রুম অথবা ডিলাক্স সুইট। ভাড়ার রেঞ্জ ৩০০০ থেকে ৭০০০ টাকার মধ্যে হবে। এই আরামদায়ক হোটেলের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে গাড়ি ভাড়া, ব্যাগেজ স্টোরেজ, স্মোকিং জোন, উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট এবং লিফট।
উত্তরা ৯ নাম্বার সেক্টরে অবস্থিত একটি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। হোটেলে রুমের আধুনিক বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে ওয়ার্কিং ডেস্ক, ব্যালকনি, এসি, ডাইনিং টেবিল, আলনা এবং স্যাটেলাইট কানেকশন সহ ফ্লাট স্ক্রিন টিভি। গেস্টরা এখানে ব্রেকফাস্ট সুবিধাও পেয়ে থাকেন। এই হোটেল তাদের অতিথিদের জন্য ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, দ্রুতগতির ওয়াই ফাই কানেকশন, গাড়ি ভাড়া, দৈনিক গৃহস্থালি এবং কারেন্সী এক্সচেঞ্জসুবিধা প্রদান করে।
ঢাকা শহরের নিরিবিলি ধানমন্ডি এলাকার ৭ নাম্বার সড়কে অবস্থিত। সিঙ্গেল রুম, ডাবল রুম, ফ্যামিলি রুম সহ সব ধরনের রুম এখানে ভাড়া নিতে পারবেন। সর্বোপরি, এই হোটেলে মুদ্রা বিনিময় এক্সচেঞ্জ, রুম সার্ভিস, লিফট, ফ্রন্ট ডেস্ক পরিষেবা, লাগেজ স্টোরেজ এবং ফ্রি কার পার্কিং রয়েছে।
একটি তিন তারকা হোটেল যেটি টাকার ফার্মগেট এর ইন্দিরা রোডে অবস্থিত। আপনারা এই হোটেলে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সব ধরনের রুম ভাড়া নিতে পারবেন। রুম অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এ বুকিং করতে পারবেন অথবা সরাসরি হোটেলে এসেও রুম নিতে পারবেন। অথিতিদের সর্বোত্তম সেবার কথা মাথায় রেখে এই হোটেল যে সকল সেবা দেয় সেগুলো হচ্ছে লিফ্ট, ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক সহায়তা, রুম সার্ভিস, গাড়ি ভাড়া, উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট ইত্যাদি।
আউটার সার্কুলার রোডে অবস্থিত ঢাকা শহরের অত্যন্ত প্রসিদ্ধ একটি হোটেল। এই হোটেলটি অনেক বছর ধরে সুনামের সাথে তাদের আতিথেয়তা দিয়ে আসতেছে। এখানে এসি, নন এসি সব ধরনের রুম আপনি স্বল্প খরচে ভাড়া নিয়ে থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের মধ্যে টেলিভিশন ও প্রাইভেট বাথরুমের ব্যবস্থা আছে আর সব ধরনের গেস্ট টয়লেট্রিজও রুমের মধ্যে দেওয়া থাকে। এই হোটেলটি ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক, ব্যাগেজ স্টোরেজ, স্মোকিং জোন, পুরো বিল্ডিং জুড়ে বিনামূল্যে ওয়াই ফাই ইন্টারনেট এবং বিনামূল্যে রুম পরিষেবা প্রদান করে।
বিভিন্ন অনলাইন সোর্স ও তাদের অতিথিদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই আর্টিকেলটা সাজিয়েছি। আপনারা রুম ভাড়া নেওয়ার আগে এই সব হোটেলে আপনাদের পূর্বের থাকার অভিজ্ঞতা থাকলে সেটা এবং আপনাদের প্রিয়জনের অভিজ্ঞতা শেয়ার করে সব দিক বিবেচনা করে হোটেল গুলোতে রুম ভাড়া নেবেন।
Leave a Comment