tungipara-bangabandhu-mazar-complex-01
tungipara-bangabandhu-mazar-complex-02

বঙ্গবন্ধুর সমাধিসৌধ, টুঙ্গিপাড়া

জন
Type পোস্ট
Reading Time ১ মিনিটস

মধুমতি নদীর তীরে পাটগাতির পরেই টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এই টুঙ্গিপাড়া। নির্জন নিরিবিলি উপজেলা শহর এখন। এখানে চারদিকে গাছগাছালি, ফল ও বিল। যেন ছবির মতো সাজানো এই টুঙ্গিপাড়া। এই টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের (Sheikh Mujibur Rahman) সমাধি।  বঙ্গবন্ধুর সমাধির পাশেই তাঁর বাড়ি। এখানে ঢুকতেই পাথরের গায়ে লেখা রয়েছে – “দাঁড়াও পথিক বর যথার্থ বাঙালি যদি তুমি হও। ক্ষণিক দাঁড়িয়ে যাও, এই সমাধিস্থলে। এখানে ঘুমিয়ে আছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা। এ দেশের মুক্তিদাতা, বাংলার নয়নের মণি”।

কিভাবে যাবেন

গোপালগঞ্জ (Gopalganj) হতে বাসে চড়ে টুঙ্গীপাড়া বাসস্ট্যান্ডে নেমে ভ্যান/রিকশা/ম্যাক্সিতে চড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এ আসতে পারেন।

কোথায় থাকবেন

টুঙ্গিপাড়ায় (Tungipara) থাকার জন্যে বেশকিছু হোটেল রয়েছে। তাদের মধ্যে কালীবাড়ি রোডে হোটেল জিমি এবং রেল রোডে হোটেল মমতাজ উল্লেখযোগ্য।

গন্তব্য

Mausoleum of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Patgati Tungipara Road, Tungipara, Bangladesh

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন