ট্যাগ

rowangchhari

৭টি লেখা

Browse

এই ট্যাগের লেখা

একই বিষয়ের সব গাইড একসাথে।

সিপ্পি আরসুয়াং

বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে সিপ্পি আরসুয়াং (Sippi Arsuang) অন্যতম, যার উচ্চতা আনুমানিক ৩০৩৪ ফুট যা বাংলাদেশের ১০ম সর্বোচ্চ…

৩ দিন ৩,৫০০ টাকা
দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান ভ্রমণ
ফয়সাল জামান সাগর

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান ভ্রমণ

জীবনে প্রথম বান্দরবান গেলাম আর ঘোরাটা শুরু করলাম দেবতাখুম দিয়ে। মেঘনা ব্রিজের কল্যানে ৬ঘন্টা জ্যাম খেয়ে সর্বোমোট ১৫…

দেবতাখুম

দেবতাখুম (Debotakhum), বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট…

২ দিন ২,৮০০ টাকা

তিনাপ সাইতার

তিনাপ সাইতার (Tinap Saitar) বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত যা এখন বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। অনেকের কাছে এটি পাইন্দু সাইতার নামেও…

ঝর্ণা ৪ দিন ৪,০০০ টাকা

About

পরিচিতি

রোয়াংছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবচেয়ে ছোট উপজেলা। বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ উপজেলার দক্ষিণে রুমা উপজেলা, পশ্চিমে বান্দরবান সদর উপজেলা, উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অবস্থিত।

নামকরণ

রখইং ছড়া যেখানে তারাছা খালে এসে মিশেছে, স্মরণাতীতকাল পূর্বে সেই রখইং ছড়ার মোহনায় মার্মা উপজাতিদের এক জনপদ গড়ে উঠে। রখইং ছড়ার তীরে এই জনপদ গড়ে উঠায় মারমা উপজাতিদের চিরাচরিত রীতি অনুযায়ী স্থানীয় অধিবাসীরা এই জনপদকে ছড়ার নামে রখইং ওয়াহ্ নামে অভিহিত করে। রখইং ওয়াহ্ অর্থ রখইং ছড়ার মোহনা। কালক্রমে ব্যবসা-বাণিজ্যের সূত্র ধরে এখানে পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলা হতে বাঙালীদের আগমণ ঘটে। ছোট্ট পরিসরে এখানে বাজার গড়ে উঠে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আরাকানকে রোয়াং বলা হয়। তাই রখইং ওয়াহ্কে স্থানীয় বাঙালীরা রোয়াংছড়ি নামে অভিহিত করায় তা কালক্রমে প্রচলিত হয়ে উঠে।

দর্শনীয় স্থান

রোয়াংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে: