ট্যাগ

namchi

৩টি লেখা

Browse

এই ট্যাগের লেখা

একই বিষয়ের সব গাইড একসাথে।

নামচি

নামচি (Namchi) হল দক্ষিণ সিকিমের সদর শহর, ছোট্ট একটি জনপদ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ ফুট (১৩১৫ মিটার) উচ্চতায়…

About

পরিচিতি

দক্ষিণ সিকিমের (South Sikkim) সদর শহর নামচি। সিকিমের অন্যান্য দিকগুলির মত সৌন্দর্য্যে কোন অংশে কম নয়। তবে নবনির্মিত অপূর্ব বিশালাকার ভাস্কর্য গুলির মাধ্যমে পর্যটকদের কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা এই শহর ভালোভাবেই জানে।

কিভাবে যাবেন

নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে ট্যাক্সি রিজার্ভ করে বা শেয়ারে যেতে পারবেন নামচি। এছাড়া আপনি চাইলে শিলিগুড়ি থেকে বাসে করে চলে আসতে পারেন নামচি। সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো।

পুরো গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। যদি শেয়ারে আসেন সে ক্ষেত্রে ৩০০ থেকে ৩৫০ টাকা ভাড়া পড়বে। শিলিগুড়ি থেকে বাসে করে আসলে ভাড়া পরবে জনপ্রতি ২০০ টাকা।

আধুনিক সুবিধাযুক্ত এই শহরে থাকার জন্য আসে বিভিন্ন মানের হোটেল ও হোম স্টে।

পরের দিন বেরিয়ে পড়ুন সাইট সিইং এর জন্য। ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিজেই সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করে নিন। খরচ মোটামুটি ৩৫০০ টাকার মতো।

এরপর একে একে দেখে নিনঃ

  • সিদ্ধেশ্বর ধাম বা চার ধাম।
  • সাই মন্দির।
  • বাইচুং স্টেডিয়াম।
  • সামদ্রুপসে।
  • তারে ভির।
  • টেমি টি গার্ডেন
  • নামচি মনেস্ট্রি।

এখান থেকে চলে যেতে পারেন রাবাংলা। অনেকে এখান থেকেই রাবাংলা বুদ্ধ পার্ক দেখে ফিরে আসেন। তবে রাবাংলার সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখার জন্য ওখানে একদিন থাকতেই হবে। আবার এখান থেকে রাবাংলা ঘুরে পেলিং ও চলে যেতে পারেন।

গ্যাংটক থেকেও নামচি ঘুরে দেখা যায়। নামচি শহর ঘুরে দেখে গ্যাংটকের ফেরত আসার জন্য খরচ পড়ে ৪৫০০ টাকা থেকে ৫০০০ টাকা।